News Flash

  • Home
  • ত্রিপুরা
  • GB Hospital:জিবি হাসপাতালে মৃতদেহ অদলবদলের অভিযোগ
Image

GB Hospital:জিবি হাসপাতালে মৃতদেহ অদলবদলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ রাজ্যের স্বাস্য ব্যবস্থার এ কোন করুন চিত্র৷ শেষ পর্যন্ত এবার মৃতদেহ অদল বদলের অভিযোগ উঠল৷ সোনামুড়ার বাসিন্দা অর্চনা দাস গায়ে আগুন লাগিয়ে আত্ম হত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন তার নিকট আত্মীয়৷ তাকে নিয়ে আসা হয়েছিল আগরতলা মেডিকেল কলেজে৷ সেখানে তার মৃত্যু হয়৷ মৃতদেহ আজ সকাল ৯ টা নাগাদ মর্গ থেকে বের করার পর দেখা যায় যে অন্য এক লোকের মৃতদেহ ধরিয়ে দেওয়া হয়েছে অর্চনা দাস বলে৷ সঙ্গে সঙ্গে কথা বলেন মর্গের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে৷ তারা বলেন হয়তো বা অন্য কোন মৃতদেহের সঙ্গে অদল বদল হয়ে গেছে৷ তা ঠিক কিছুক্ষণ আগেই আগরতলায় এলাকার একটি মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে বটতলা শ্মশানে৷ অর্চনা দাসের পরিবারকে বলা হয় বটতলা গিয়ে যেন তারা মৃতদেহ বদলি করে আনেন৷ যদিও পরবর্তী সময় পুলিশে হস্তক্ষেপে অর্চনা দাসের পরিবারের হাতে তার মৃতদেহ তুলে দেওয়া হয়েছে৷ চিকিৎসা পরিষেবারই নগ্ণ চিত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অর্চনা দাসের পরিবার৷ খোদ রাজধানীতে এধরনের চিকিৎসা পরিষেবায় সাধারণ নাগরিকের মনে রাজ্যের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ণ দেখা দিয়েছে৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top