News Flash

  • Home
  • প্রধান খবর
  • Kuldeep Bishnoi :অমিত শাহ এবং জেপি নড্ডার সঙ্গে দেখা করলেন কংগ্রেসের বহিষ্কৃত কুলদীপ বিষ্ণোই
Image

Kuldeep Bishnoi :অমিত শাহ এবং জেপি নড্ডার সঙ্গে দেখা করলেন কংগ্রেসের বহিষ্কৃত কুলদীপ বিষ্ণোই

নয়াদিল্লি, ১০ জুলাই ( হি.স.) : রবিবার সকালে বিজেপির সভাপতি জেপি নড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন হরিয়ানা কংগ্রেসের বিদ্রোহী নেতা কুলদীপ বিষ্ণোই। কুলদীপ বিষ্ণোই শীঘ্রই বিজেপির সঙ্গে তার রাজনৈতিক ইনিংস শুরু করতে পারেন।

কুলদীপ বিষ্ণোই হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ভজন লালের ছেলে। ইতিমধ্যেই বিজেপির সঙ্গে জোট বেঁধেছেন তিনি। এখন দ্বিতীয়বার তিনি বিজেপির সঙ্গে যেতে প্রস্তুত। রাজ্যসভা নির্বাচনের সময়ও কুলদীপ বিষ্ণোই কংগ্রেস প্রার্থী অজয় মাকেনের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। তখন থেকেই তিনি কংগ্রেসের বিরোধী দলে ছিলেন। কুলদীপ বিষ্ণোইয়ের বিজেপিতে যোগদান নিয়ে বহু দিন ধরেই জল্পনা চলছিল। তার অবসান ঘটিয়ে রবিবার তিনি বিজেপি সভাপতি জেপি নড্ডার সঙ্গে দেখা করেন।
এই বৈঠকের পর নড্ডার সাক্ষাতের ছবি টুইট করে কুলদীপ বিষ্ণোই লিখেছেন, নড্ডাজির সঙ্গে দেখা করে খুব গর্বিত। তার সহজ চলাফেরা এবং নম্র স্বভাব তাকে মাইলের পর মাইল অন্যদের থেকে আলাদা করে। তাঁর সভাপতিত্বে বিজেপি দেশে অভূতপূর্ব উচ্চতা দেখেছে। আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন কুলদীপ বিষ্ণোই। এই বৈঠকের পরে কুলদীপ বিষ্ণোই ছবি টুইট করে লিখেছেন, অমিত শাহের সঙ্গে দেখা করা সত্যিই সম্মান এবং আনন্দের। একজন সত্যিকারের রাষ্ট্রনায়কের সঙ্গে আমার আলাপচারিতায় তাঁর ক্যারিশমা অনুভব করেছি। ভারতের প্রতি তার দৃষ্টিভঙ্গি আশ্চর্যজনক।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top