News Flash

  • Home
  • প্রধান খবর
  • Trinamool Worker:একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে কোচবিহার থেকে সাইকেল চালিয়ে কলকাতার পথে ১০ তৃণমূল কর্মী
Image

Trinamool Worker:একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে কোচবিহার থেকে সাইকেল চালিয়ে কলকাতার পথে ১০ তৃণমূল কর্মী

নিশিগঞ্জ, ১০ জুলাই (হি.স.): কোচবিহার থেকে  সাইকেল চালিয়েই কলকাতায় একুশে জুলাইয়ের শহিদ সমাবেশে যাচ্ছেন  ১০ জন তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব কর্মী। রবিবার দুপুরে সেই ১০ জন তৃণমূল কর্মী সাইকেলে চেপে নিশিগঞ্জে পৌঁছোলে দলের তরফে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।
এদিন সকালে কোচবিহার শহর থেকে ১০ জন তৃণমূল কর্মীকে বরণ করে তাঁদের কলকাতার উদ্দেশ্যে যাত্রার সূচনা করেন জেলা নেতৃত্ব। কোচবিহার থেকে ন’দিন সাইকেল চালিয়ে তাঁরা কলকাতার সমাবেশস্থলে পৌঁছোবেন বলে জানা গিয়েছে। সম্প্রীতির বার্তা নিয়ে কোচবিহার থেকে এই সাইকেল আরোহী ১০ তৃণমূল ছাত্র ও যুব কর্মীকে বিভিন্ন জেলায় যাত্রাপথে স্বাগত জানানো হবে বলে খবর।
এদিনের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা ২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপরঞ্জন রায়, নিশিগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েত প্রধান হরিকান্ত বসুনিয়া, অধ্যাপক সাবলু বর্মন, অমর চাঁদ মিস্ত্রি প্রমুখ।

Releated Posts

ভারতের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের অমূল্য উপহার যোগ: আন্তর্জাতিক যোগ দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

জবলপুর, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের জবলপুরের গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত এক বৃহৎ যোগ কর্মসূচিতে…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে যোগকে দৈনন্দিন জীবনের অংশ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কলকাতা, ২১ জুন (আইএএনএস) : ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর প্রতি যোগকে দৈনন্দিন…

ByByNews Desk Jun 21, 2026

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন

কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top