News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Reang Community:রিয়াং সম্প্রদায়ের জনজাতিদের আর্থ সামাজিক মানোন্নয়ন প্রয়োজন
Image

Reang Community:রিয়াং সম্প্রদায়ের জনজাতিদের আর্থ সামাজিক মানোন্নয়ন প্রয়োজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ রাজ্যের বিভিন্ন এলাকায় বসবাসকারী রিয়াং জাতি গোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়নে সরকার ও প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত বাস্তবসম্মত কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি৷ তাদের জীবনযাত্রা ও ভাগ্য যে  তিমিরে ছিল এখনো সেই তিমিরেই রয়েছে৷
 রাজ্যের ১৯টি জনজাতি গোষ্টির মধ্যে রিয়াং জাতিগোষ্টির লোকজনেরা বর্তমানেও অনেকটা পিছিয়ে রয়েছে৷ তারা শিক্ষার আলো থেকে অনেকটাই পিছিয়ে৷ তাদের পূর্বপুরুষ থেকে সংস্কার, সংসৃকতি অর্থাৎ জীবনশৈলী এখনো পূর্বের মতই৷ তাদের কাছে বিজ্ঞান যুগের আধুনিকতা বর্তমানেও অধরা৷ তারা তাদের ঐতিহ্যের পোশাক ও পয়সার গহনাতে মজে আছে৷ শহরবাসীদের মত স্বর্ণালঙ্কারের গহনার পেছনে দৌড়ঝাঁপ করতে তারা নারাজ৷ তাদের নেই কোন রকমের বিলাসিতার মনোভাব৷ রিয়াং জনজাতির লোকজনেরা যদিও তাদের ঐতিহ্যের গহনা-কে তাদের ভাষায় ’রাংবাক’ বলে থাকে৷ ওই সব গহনা গুলিকে ’রাংবাক ’, ভাঁড়, চন্দ্র, সহ রুপোর তৈরি গহনা তারা পরিধান করতে অভ্যস্ত৷ এটা মূলত রিয়াং সমাজ ব্যবস্থার পুরোনো রীতি বর্তমান বিজ্ঞান যুগেও বহাল তবিয়তে৷ অধিকাংশ রিয়াং জনজাতির লোকজনেরা প্রত্যন্ত এলাকাতে বসবাস করে জুম-চাষ বা স্থানান্তর চাষ করার জন্য৷ তাদের জীবন-জীবিকার প্রধান মাধ্যমটি-ই হলো জুম চাষ৷ উল্লেখ্য, তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অধীন আঠারমুড়া পাহাড়ের কোলে অবস্থিত নোঁনাছড়া, কাঁকড়াছড়া, হাজরাপাড়া, ছনপাড়া, বাহাদুর-সর্দার-পাড়া, তীর্থ-মনি-রিয়াং পাড়া৷ এইসব এলাকাগুলিতে রিয়াং জন-জাতি অংশের মানুষজনদের বসবাস৷ পূর্বে এইসব এলাকাগুলোর যোগাযোগ ব্যবস্থাও তেমন খুব একটা ভালো ছিল না৷ বর্তমানে নিয়মিত রেশন সামগ্রী সংগ্রহ থেকে শুরু করে বাজারমুখী হতেও কোন অসুবিধার সম্মুখীন হতে হয় না তাঁদের৷ তাদের জীবন শৈলের প্রণালীগুলি পরিত্যাগ করতে নারাজ৷ রিয়াং সমাজ ব্যবস্থার রীতি অনুসারে রুপোর তৈরির টাকার গহনা পড়তেই হবে৷ তারা বিশুদ্ধ পানীয় জলের অপেক্ষায় থাকেনা, শহরের মত রকমারীর বস্ত্রও পছন্দ করে না৷  পরিধানের বস্ত্র তারা নিজেরাই তৈরি করে৷ পাথর চুষা জলই তাঁদের কাছে বিশুদ্ধ পানীয় জল হিসেবে বিবেচিত৷ শিক্ষার আলোর পেছনে দৌড়ঝাপ না করে জুম চাষ কিভাবে প্রসারিত করা যায় এর পেছনে দৌড়ঝাঁপ করতে প্রত্যক্ষ করা যায়৷ সকাল থেকে সন্ধ্যা জুম চাষ নিয়ে টিলাভূমিতে তারা ব্যস্ত থাকে৷ রিয়াং জাতি গোষ্ঠীর আর্থ ও সামাজিক অবস্থার উন্নয়নের জন্য রাজ্য সরকার ও প্রশাসনকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে অনেকেই মনে করেন৷ কেননা তাদের জীবন যাত্রার মান উন্নয়ন না করে শুধুমাত্র শহর কিংবা সমতল এলাকায় বসবাসকারী মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করলেই সবকা সাথ সবকা বিকাশ কোনদিনও সম্ভব হবে না৷

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top