News Flash

  • Home
  • দিনের খবর
  • Jharkhand:শীর্ষ মাওবাদী নেতাকে গ্রেফতার করল ঝাড়খণ্ড পুলিশ
Image

Jharkhand:শীর্ষ মাওবাদী নেতাকে গ্রেফতার করল ঝাড়খণ্ড পুলিশ

কলকাতা, ৯ জুলাই (হি স)। প্রশান্ত বসু ওরফে কিসানদার পর এ বার ঝাড়খণ্ড পুলিশের হাতে গ্রেফতার হলেন মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা নন্দলাল সোরেন ওরফে পবিত্রদা। তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা।

ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) সংগঠনের ঝাড়খণ্ডে এরিয়া কমিটির এই সদস্য হিতেশ এবং বিজয়দা নামেও পরিচিত ছিলেন। ঝাড়খণ্ড পুলিশের তরফে শনিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ঝাড়খণ্ড পুলিশ এবং সিআরপিএফ কর্মীদের সমন্বয়ে গঠিত একটি দল পীরতন্ড থানা এলাকার কোদাদিহ গ্রামে অভিযান চালিয়ে তাকে পবিত্রদাকে করে। ওই এলাকার তোপচাঁচি লাগোয়া জঙ্গল মাওবাদীদের অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত।

৫৫ বছরের পবিত্রদা এর আগে কখনও জেলে যাননি। তবে তাঁর স্ত্রী তথা মাওবাদী নেত্রী চাঁদমুনি মুর্মু এখন জেলবন্দি। তাঁর বিরুদ্ধে দুমকা জেলায় তিনটি ফৌজদারি মামলা রয়েছে। পবিত্রদার ভাগ্নে চমন ওরফে লম্বু, পশ্চিম সিংভূম জেলার সারান্ডা এলাকায় সক্রিয় একজন ‘ওয়ান্টেড’ মাওবাদী নেতা।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top