News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rahul Gandhi:এইমস-এ লালুর শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাহুল গান্ধী
Image

Rahul Gandhi:এইমস-এ লালুর শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.) : প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী শুক্রবার দিল্লি এইমস পৌঁছেছেন এবং রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু যাদবের সঙ্গে দেখা করেছেন এবং তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। এদিন বিকেলে দিল্লি এইমস-এ পৌঁছেছিলেন রাহুল গান্ধী। এখানে তিনি লালু যাদবের সঙ্গে প্রায় আধা ঘণ্টা সময় কাটান।

উল্লেখ্য, লালু প্রসাদ যাদবকে অসুস্থতার কারণে গত ৬ জুলাই সন্ধ্যায় পাটনা থেকে এয়ার লিফটে দিল্লি এইমস-এ আনা হয়েছিল। বর্তমানে তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। আজ আরজেডি প্রধান লালু যাদবের স্বাস্থ্য সম্পর্কে তথ্য দিতে গিয়ে লালু যাদবের মেয়ে মিসা ভারতী বলেন, যাদবের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। এখন তিনি বিছানা থেকে উঠে বসতে পারছেন। মিসা টুইটারে লালু যাদবের কিছু ছবিও শেয়ার করেছেন। যেখানে তিনি চেয়ারে বসে ছিলেন। 

Releated Posts

প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা জোরদার নিয়ে ভারত-জাপান আলোচনা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার…

ByByNews Desk Sep 22, 2026

ভারত ও ওপেকের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও জোরদারে ঐকমত্য

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলির সংগঠন ওপেক জ্বালানি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার…

ByByNews Desk Sep 22, 2026

পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ভারত-নরওয়ের

অসলো, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত ও নরওয়ে।…

ByByNews Desk Sep 22, 2026

অভিন্ন লক্ষ্যসম্পন্ন দেশগুলিকে হুমকির মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান জয়শঙ্করের

রাষ্ট্রসংঘ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য রয়েছে এমন দেশগুলিকে ‘চোক পয়েন্ট’, আধিপত্য ও সরবরাহে বিঘ্ন সৃষ্টির…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top