News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Give Free Bags:কচিকাঁচাদের বিনামূল্যে ব্যাগ দেবে ত্রিপুরা সরকার
Image

Give Free Bags:কচিকাঁচাদের বিনামূল্যে ব্যাগ দেবে ত্রিপুরা সরকার

আগরতলা, ৮ জুলাই : কচিকাঁচাদের বিনামূল্যে ব্যাগ দেবে ত্রিপুরা সরকার। এডিসি সহ সমস্ত সরকারী বিদ্যালয়ে প্রাক প্রাথমিকে নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা ওই ব্যাগ পাবে। তাতে, মোট ১ লক্ষ ৫১ হাজার ৭১৯ জন ছাত্রছাত্রীর জন্য ৭ কোটি ৫৮ লক্ষ ৫০০ টাকা ব্যয় ধরেছে শিক্ষা দফতর।

এবিষয়ে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ বলেন, ত্রিপুরায় এডিসি প্রশাসন সহ সরকারী বিদ্যালয়ের সংখ্যা ৪২৪৮। তাতে, এডিসি প্রশাসনের অধীনে রয়েছে ১৬৩০টি বিদ্যালয়। ওই বিদ্যালয়গুলিতে নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মোট ছাত্রছাত্রীর সংখ্যা ১ লক্ষ ৫১ হাজার ৭১৯। তার মধ্যে নার্সারিতে ছাত্রছাত্রী রয়েছে ৫৭০৮জন। তাদের সকলকে বিনামূল্যে ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিদ্যালয় শিক্ষা দফতরকে ব্যাগ বণ্টনে দরপত্র আহবান করার নির্দেশ দেওয়া হয়েছে। তাতে, ৭ কোটি ৫৮ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যয় ধরা হয়েছে। সাথে তিনি যোগ করেন, ত্রিপুরা সরকার প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক বিনামূল্যে প্রদান করছে। পোশাক অনুদান বাবদ সমস্ত ছাত্রী এবং তপশীলি জাতি, তপশীলি জনজাতি এবং বিপিএল ভুক্ত পরিবারের ছাত্রছাত্রীদের ৬০০ টাকা করে দেওয়া হচ্ছে।

এদিন তিনি আরও জানান, জাতীয় শিক্ষা নীতির সুপারিশ মেনে পাইলট প্রকল্প হিসেবে ধলাই জেলায় প্রতিদিন বিদ্যালয়গুলিতে প্রাত:রাসে অতিরিক্ত আহার হিসেবে সেদ্ধ ডিম, মরসুমি ফল, দুধ অথবা সমতুল্য খাদ্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাথে তিনি যোগ করেন, ছাত্রছাত্রীদের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে প্রত্যেক শ্রেণী কক্ষে শিক্ষক-শিক্ষিকাদের ছবি লাগানো হবে। 

Releated Posts

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বিভিন্ন জটিল রোগের চিকিৎসার আশ্বাস পেয়ে ফিরে গেলেন সাহায্য প্রত্যাশীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে অতীতে রাজ্যে যা অসম্ভব ছিল বর্তমানে তা সম্ভব হচ্ছে। চিকিৎসা…

ByByReshmi Debnath Sep 23, 2026

ফেস্টিভ্যাল গ্রান্টে বাড়তি বরাদ্দ ৬.১৪ কোটি, নতুন হারে মিলবে উৎসব ভাতা

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে রাজ্যের সরকারি কর্মী, শ্রমিক, পেনশনভোগী ও অন্যান্য যোগ্য উপভোক্তাদের জন্য ফেস্টিভ্যাল গ্রান্ট ও…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

ত্রিপুরার প্রভারীর দায়িত্বে মৃগাঙ্ক দেববর্মন, মধ্যপ্রদেশের প্রভারী সাংসদ বিপ্লব

আগরতলা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিভিন্ন রাজ্যের…

ByByReshmi Debnath Sep 23, 2026

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026
Scroll to Top