News Flash

Image

Death:নিজ ঘরে রহস্যজনক ভাবে মৃত্যু গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৮ জুলাই৷৷ নিজ ঘর থেকে রহস্যজনক ভাবে উদ্ধার পিংকি দেবনাথ (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ৷ ঘটনা শান্তিরবাজার মহকুমার লাউগাং পাল পাড়ায়৷ ঘটনার বিবরণে জানা যায় প্রায় ১০ বছর আগে সামাজিক ভাবে শান্তিরবাজার মহকুমার লাউগাং পাল পাড়ার বাসিন্দার অনুপম বৈষ্ণবের সাথে মনপাথর এলাকার পিংকি দেবনাথের বিয়ে হয়৷ বর্তমানে তাদের ঘরে ৮ বছরের এক ছেলে সন্তানও রয়েছে৷ বিগত কিছু সময় ধরে অনুপম ও পিংকি মধ্যে বিভিন্ন ব্যাপারে পারিবারিক কলহ লেগে থাকে৷ এনিয়ে পিংকির বাপের বাড়ির লোকজন গতকাল এসে স্থানীয় লোকদের নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করে এবং নিজের মেয়ে ও জামাইকে বুঝিয়ে যায়৷ কিন্তু আজ সকালে অনুপম ঘুম থেকে উঠে রান্না ঘরে পিংকির ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়৷ কিছুক্ষণ পরে এই খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ও পিংকির বাপের বাড়ির লোকজন অনুপমের বাড়িতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন৷ পরবর্তীতে  অনুপম ও তার মাকে মারতে শুরু করে বলে অভিযোগ উঠেছে৷  অনুপম ও তার মাকে বাচাতে গিয়ে স্থানীয় লোক ও পুলিশ প্রশাসন অল্পবিস্তর আহত হয়৷ পিংকির বাপের বাড়ির লোকজনের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে৷ ঘটনার তদন্তে নেমেছে শান্তিরবাজার থানার পুলিশ৷  

Releated Posts

পাঁচ বছর ধরে ভাঙা কালভার্ট, বেহাল রাস্তা; চরম দুর্ভোগে বাসিন্দারা

আগরতলা, ২২ জুন : রাস্তা নেই, নেই যাতায়াতের ন্যূনতম পরিকাঠামো। কাঁচা রাস্তার উপর থাকা বক্স কালভার্টটি ভেঙে যাওয়ার…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

টেলিকম টাওয়ার থেকে মূল্যবান তার চুরির সময় হাতে নাতে আটক দুই যুবক

তেলিয়ামুড়া, ২২ জুন : দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন টেলিকম টাওয়ার থেকে মূল্যবান তামার তার ও অন্যান্য সরঞ্জাম…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top