News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খার্চিতে উপচে পড়েছে ভীড়, করোনার প্রকোপ শিকেয়
Image

খার্চিতে উপচে পড়েছে ভীড়, করোনার প্রকোপ শিকেয়

আগরতলা, ৮ জুলাই : সপ্তাহব্যাপী খার্চি পূজার দ্বিতীয় দিনে মন্দির প্রাঙ্গণে ধর্মপ্রাণ মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। কিন্তু করোনার প্রকোপ নিয়ে কারো কোন মাথা ব্যাথা নেই ‌‌। ফলে যেকোনো সময় ভয়ংকর পরিণতি নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পুরনো হাবিলিতে ঐতিহ্যবাহী সপ্তাহ ব্যাপি খার্চি পূজা ও উৎসব। করোনা ভাইরাসও সংক্রমণজনিত কারণে গত দুই বছর খার্চি পূজায় পণ্যার্থীদের তেমন আগমন ঘটেনি। এ বছর করোণা বিধি শিকেয়ও তুলে মেলা ও উৎসবে ব্যাপক জনসমাগম পরিলক্ষিত হচ্ছে। এদিকে স্বাস্থ্য দপ্তর থেকে প্রতিদিন যে রিপোর্ট প্রকাশিত করা হচ্ছে তাতে করোনা রাজ্যে হাতছানি দিতে শুরু করেছে। প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেই তুলনায় করোনা পরীক্ষার সংখ্যা নেতান্তই কম।

রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর করোনাবিধি পুনরায় কার্যকর করার বিষয়ে তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না। করোনা বিধি কার্যকর না থাকায় খার্চি মেলা ও উৎসবে ব্যাপক জনসমাগম ঘটতে শুরু করেছে। মেলা কমিটির চেয়ারম্যান বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তীর বক্তব্য অনুযায়ী, এ বছর মেলা ও উৎসবে ব্যাপক জনসমাগম হবে। সেই প্রত্যাশা নিয়েই মেলা ও উৎসবে যাবতীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আশ্চর্যের বিষয় হলো করোনা ভাইরাস সংক্রমণ রাজ্য দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকলেও মেলা কমিটি কিংবা রাজ্য সরকারের তরফ থেকে কোন ধরনের বিধি নিষেধ আরোপ করা হয়নি। বিষয়টি রীতিমতো আতঙ্কের। রাজ্য সরকার যেখানে এ ব্যাপারে কঠোর কোন পদক্ষেপ নিচ্ছে না সে ক্ষেত্রে সাধারণ মানুষ করোনা বিধির কোন তোয়াক্কাই করছেন না। খার্চি পূজা ও মেলা রাজ্যের জনজাতিদের উৎসব হলেও এ রাজ্যের জাতি উপজাতি বিভিন্ন ধর্ম বর্ণের মানুষজন খার্চি মেলায় ব্যাপক সংখ্যায় শামিল হন।

এই মেলা ও উৎসব জাতি উপজাতির মিলনমেলায় পরিণত হয়।খার্চি মেলার দ্বিতীয় দিনে যে জনসমাগম পরিলক্ষিত হচ্ছে তাতে ইঙ্গিত মিলছে রবিবার ছুটির দিনসহ অন্যান্য দিনগুলিতেও মেলায় দর্শনার্থীদের সমাগম আরো বাড়বে। এসব বিষয়ে চিন্তাভাবনা করে একদিকে যেমন সরকারিভাবে কিছু বিধি-নিষেধ আরোপ করা প্রয়োজন ঠিক তেমনি জনসাধারণকেও করোনা সম্পর্কে সচেতন থেকে মেলায় শামিল হওয়া প্রয়োজন।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top