News Flash

  • Home
  • দিনের খবর
  • Supreme Court:শুক্রবার মহম্মদ জুবাইয়েরের জামিন আবেদনের শুনানি করবে সুপ্রিম কোর্ট
Image

Supreme Court:শুক্রবার মহম্মদ জুবাইয়েরের জামিন আবেদনের শুনানি করবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৭ জুলাই ( হি.স.) : আগামীকাল শুক্রবার মহম্মদ জুবাইয়েরের জামিন আবেদনের শুনানি করবে সুপ্রিম কোর্ট। ফ্যাক্ট চেক ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবাইয়ের সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছেন। আগামীকাল অর্থাৎ ৮ জুলাই জুবাইয়েরের জামিন আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টে।

বৃহস্পতিবার আইনজীবী কলিন গঞ্জালভেস জুবাইয়েরের পক্ষে উপস্থিত হয়ে বিচারপতি ইন্দিরা ব্যানার্জির নেতৃত্বে একটি অবকাশকালীন বেঞ্চের কাছে জামিনের আবেদনের প্রাথমিক শুনানির আবেদন করেছিলেন। তিনি বলেন, জুবাইয়ের ইন্টারনেটে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এরপর প্রধান বিচারপতির অনুমতি পেয়ে গত ৮ জুলাই শুনানির নির্দেশ দেন আদালত। গঞ্জালভেস বলেন, জুবাইয়ের ফ্যাক্ট চেকিংয়ের কাজ করেন। এফআইআর অনুযায়ী কোনও অপরাধ সংঘটিত হয়নি। এলাহাবাদ হাইকোর্ট কোনও স্বস্তি দেয়নি।
প্রসঙ্গত, জুবাইয়েরকে ২৭ জুন দিল্লি পুলিশ গ্রেফতার করেছিল। জুবাইয়েরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলেছে দিল্লি পুলিশ। পরে জুবাইয়েরকে উত্তর প্রদেশের সীতাপুরে নিয়ে যাওয়া হয়। তিন সাধুকে নিয়ে টুইটের ঘটনায় সীতাপুরে জুবাইয়েরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top