News Flash

  • Home
  • দেশ
  • PM Modi :বারাণসীতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, মোদী বললেন গতি প্রদান করবে উন্নয়ন যাত্রায়
Image

PM Modi :বারাণসীতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, মোদী বললেন গতি প্রদান করবে উন্নয়ন যাত্রায়

বারাণসী, ৭ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের বারাণসীতে ১ হাজার ৮০০ কোটি টাকা মূল্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিকেলে বারাণসীর সিগরা থেকে রিমোটের বোতাম টিপে ১ হাজার ৮০০ কোটি টাকা মূল্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই সমস্ত প্রকল্প বারাণসীর পরিকাঠামো উন্নয়নে বিশেষ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এদিন প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, “বারাণসীতে সূচনা হওয়া প্রকল্পগুলি শহরের উন্নয়নের যাত্রাকে গতি দেবে, ‘সহজ জীবন যাত্রায়’ আরও এগিয়ে নিয়ে যাবে… এই শহরে, একটি কাজ শেষ হয় এবং আরেকটি শুরু হয়। বৃহস্পতিবারও অনেক প্রকল্প চালু করা হয়েছে।” প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “বিগত ৮ বছর ধরে ঐশ্বরিক ও মহান কাশীতে যে উন্নয়নের উৎসব চলছে, আমরা ফের তাতে গতি প্রদান করলাম।…কাশীর সচেতন নাগরিকরা যেভাবে দেশকে দিকনির্দেশনা দেওয়ার কাজ করেছেন তা দেখে আমি খুশি।” মোদীর কথায়, “৮ বছরে কাশীর পরিকাঠামো কোথা থেকে কোথায় পৌঁছেছে। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী সবাই লাভবান হচ্ছেন। ব্যবসা বাড়ছে, পর্যটন বিস্তৃত হচ্ছে।”

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top