ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই।। স্পেশাল ড্রাইভ ফুটবল টিম গঠন করা হয়েছে। রাজ্যভিত্তিক স্পেশাল ড্রাইভ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য অনূর্ধ্ব ১৪ বছরের ছেলে এবং অনূর্ধ্ব ১৭ বছরের ছেলে ও মেয়েদের পশ্চিম জেলা দল গঠন করা হয়েছে। ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে আজ, বৃহস্পতিবার তিনটি বিভাগে দল গঠনের জন্য নির্বাচনী শিবির অনুষ্ঠিত হয়। সদর, জিরানিয়া এবং মোহনপুর থেকে শতাধিক ফুটবলার শিবিরে অংশ নেয়। প্রতিটি দলই ১৪ জনের তৈরি করা হয়েছে। প্রসঙ্গত, অনূর্ধ্ব ১৪ ছেলেদের রাজ্যভিত্তিক প্রতিযোগিতা রানীরবাজার মাঠে অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব ১৭ বছরের ছেলেদের আসর হবে মেলাঘরে এবং মেয়েদের প্রতিযোগিতা হবে আমবাসায়। আগামী ১১ ও ১২ জুলাই রাজ্যভিত্তিক স্পেশাল ড্রাইভ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্ট কমিটির যুগ্ম কনভেনার অপু রায় ও প্রফুল্ল দেবনাথ এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Football Team:স্পেশাল ড্রাইভ ফুটবল টীম তৈরি
Tags:
Releated Posts
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…
উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হবে অসম প্রিমিয়ার লিগ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২১ জুন : সদ্য চালু হওয়া অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার একটি…
ইউরোপিয়ান বক্সিং গ্রাঁ প্রি-তে ভারতের দাপট, ৮টি সোনা-সহ মোট ১২টি পদক জয়
নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ৫৬তম গ্রাঁ প্রি উস্তি নাদ লাবেম (ইউরোপিয়ান বক্সিং গোল্ড টুর্নামেন্ট)-এ দুর্দান্ত…


















