News Flash

  • Home
  • প্রধান খবর
  • Covid19: কোভিড-সংক্ৰমণ ও মৃত্যু উভয়ই ঊর্ধ্বমুখী, ভারতে সক্রিয় রোগী বেড়ে ১.১৯-লক্ষাধিক
Image

Covid19: কোভিড-সংক্ৰমণ ও মৃত্যু উভয়ই ঊর্ধ্বমুখী, ভারতে সক্রিয় রোগী বেড়ে ১.১৯-লক্ষাধিক

নয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ফের অনেকটাই বেড়েছে, বাড়তে বাড়তে ১৮-হাজারের গণ্ডি অতিক্রম করেছে। আগের দিনের তুলনায় বেড়েছে মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৩০ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩৫ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১.১৯-লক্ষের গণ্ডি অতিক্রম করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৩০ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ১৯ হাজার ৪৫৭-তে পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৪,২৪৫ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২৭ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১১ লক্ষ ৪৪ হাজার ৪৮৯ জন প্রাপক, ফলে ভারতে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ১,৯৮,৩৩,১৮,৭৭২ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩৫ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৫,৩০৫ জন (১.২১ শতাংশ)। বুধবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ১৪,৬৫০ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৯,২১,৯৭৭ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৫২ শতাংশ। ভারতে দৈনিক সংক্রমণের হার বেড়ে ৪.৩২ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

প্রধানমন্ত্রীের জ্বালানি সাশ্রয়ের আহ্বানে সাড়া, মন্ত্রী-আমলাদের কনভয় ছোট, বাড়ছে ইভি ও গণপরিবহন ব্যবহার

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট আরও গভীর হওয়ায় জ্বালানি সাশ্রয়ের আহ্বান…

ByByTaniya Chakraborty May 13, 2026

একমাত্র নির্ভরযোগ্য সাক্ষীর জবানবন্দিতেই দণ্ড বহাল রাখা যায়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): একমাত্র নির্ভরযোগ্য সাক্ষীর জবানবন্দির ভিত্তিতেও দোষী সাব্যস্ত করা সম্ভব, এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানিয়ে ১৯৯৮…

ByByTaniya Chakraborty May 12, 2026

নীট প্রশ্নফাঁস মামলার তদন্ত নিয়ে প্রশ্ন গেহলটের, রাজস্থান সরকারের ভূমিকা নিয়ে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী

জয়পুর, ১২ মে (আইএএনএস): ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট (নীট) পরীক্ষা বাতিলের পর মঙ্গলবার প্রশ্নফাঁস মামলার তদন্ত ও পরিচালনা নিয়ে…

ByByTaniya Chakraborty May 12, 2026

সাইবার সুরক্ষিত ভারত গড়তে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্র, ডিজিটাল জালিয়াতি রুখতে স্বরাষ্ট্র মন্ত্রক-আরবিআইএইচ চুক্তি

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): সাইবার অপরাধ ও ডিজিটাল আর্থিক জালিয়াতি মোকাবিলায় বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top