News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Death:বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু, আহত আরও এক
Image

Death:বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু, আহত আরও এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ সপ্তাহব্যাপী ঐতিহ্যবাহী খার্চি মেলা শুরুর প্রাক্কালে বুধবার খার্চি মেলায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের৷আহত হয়েছেন আরও এক শ্রমিক৷ মৃত শ্রমিকের নাম কৃষ্ণ মুন্ডা৷ বাড়ির মেঘলিবন চা বাগান এলাকায়৷ আহত শ্রমিকের নাম অজিত দাস৷ বাড়ি রানীরবাজারের আসামপাড়া এলাকায়৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ 

ঘটনার বিবরণে জানা যায় খার্চি  মেলা উপলক্ষে বিদ্যুৎ লাইনে কাজ করছিল চার শ্রমিক৷ কাজ করার সময় দুই শ্রমিক বিদ্যুৎস্পৃৃষ্ট হয়৷  গুরুতর অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণ মুন্ডা নামে এক শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন৷ অপর শ্রমিক অজিত দাস বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু এবং অপর এক শ্রমিক আহত হওয়ার ঘটনায় মেলা প্রাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top