News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident:পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর আহত তেরজন
Image

Accident:পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর আহত তেরজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার বড়গোলে ভয়াবহ পথ দুর্ঘটনায় নয় জন যাত্রী আহত হয়েছেন৷ আহতরা হলো  গৌরী দাস(৪৫),মালতি দাস (৫৫),রেখা দাস(৬০), পিংকি শুক্লবৈধ্য(৩), অঞ্জনা শুক্লবৈধ্য(২৪),পূজা শুক্লবৈধ্য(৩)বুল্টি দাস(১৩), শৈলেন্দ্র দাস(৬৫) এবং প্রভাতী দাস৷  বর্তমানে আহতরা ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ 

জানা গেছে, বুধবার টমটম চালক রঞ্জিত কুমার দাস পানিসাগর থেকে নয়জন যাত্রী নিয়ে কালাছড়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়৷ পথ ভুলে চলে আসেন কদমতলা৷ তারপর কদমতলা থেকে কালাছড়া যাবার পথে কদমতলা ধর্মনগর সড়কের বড়গোল এলাকায় যাবার পর টমটমটি দূর্ঘটনার কবলে পড়ে৷ তখন বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল টমটমের সামনাসামনি হলে নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটি উল্টে যায়৷ তাতে গুরুতর ভাবে আহত হন টমটমে থাকা নয়জন যাত্রী৷ যদিও চালক অল্পবিস্তর আঘাত প্রাপ্ত হন৷ 

খবর পেয়ে দমকল কর্মীরা আহতদের কদমতলা হাসপাতালের নিয়ে আসলে চারজনের অবস্থা গুরুতর দেখে জেলা হাসপাতালে রেফার করা হয়৷তবে বাকিদের কদমতলা হাসপাতালে চিকিৎসা চলছে৷স্থানীয় থানার পুলিশ একটি পথদূর্ঘটনার মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷ দূর্ঘটনাগ্রস্ত টমটমটি পুলিশ হেফাজতে নিয়েছে৷ তবে পুলিশ ও দমকল কর্মীদের প্রাথমিক ধারনা,অধিক যাত্রীর কারনেই এই পথ দূর্ঘটনা৷

যান দুর্ঘটনা বর্তমানে প্রতিদিনকার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে যান দুর্ঘটনার খবর উঠে আসছে৷ যান দুর্ঘটনা ঠেকাতে তেমন কোন ব্যবস্থা নেই রাজ্যের ট্রাফিক দপ্তরের৷ হঠাৎই ট্রাফিক কর্তাবাবুদের রাস্তায় চেকিং করতে দেখা গেলেও প্রাণঘাতী এই দুর্ঘটনাগুলিতে ট্রাফিক দপ্তরের ভূমিকা নেহাতই দপ্তরের ভূমিকায় প্রশ্ণ তুলছে৷ বুধবার ফের যান দুর্ঘটনায় একজনের মৃত্যু সহ গুরুতর আহত বেশ কয়েকজন৷ 

এদিন একটি ঘটনা ঘটেছে বিলোনিয়ায়৷ অপরটি ছেচরিমাই এলাকায়৷ রাজ্য পরিদর্শন এসেছিলেন কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ দুই মহিলা আধিকারিক আইএফএস ডা: সুরভী সিং এবং অবর সচিব ডা: তানিয়া দে৷ বুধবার উদয়পুর মাতাবাড়িতে যাওয়ার সময় বিশ্রামগঞ্জ থানাধীন ছেচরিমাই সুকলের সামনে তাদের গাড়িটি দুর্ঘটনাগ্রস্থ হয়৷ এতে গুরুতর আঘাত পেয়েছেন দুই মহিলা আধিকারিকসহ তাদের গাড়ির চালকেরা৷ প্রথমে তাদের বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে আসা হয়েছে৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে৷

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব প্রতিমা ভৌমিক, এক বছরের মধ্যে সংস্কারের আশ্বাস এনএইচডিআইসিএল -এর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ জুলাই: ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top