News Flash

Image

শিক্ষকের দাবিতে রাস্তা অবরোধ সাব্রুমে

আগরতলা, ৬ জুলাই : একদিকে টেট উত্তীর্ণরা নিয়োগের জন্য দাবি জানাচ্ছেন। অন্যদিকে ছাত্রছাত্রীরা শিক্ষকের দাবিতে রাস্তা অবরোধ করছে। কিন্তু শিক্ষা দপ্তর নীরব ভূমিকা পালন করে চলেছে। তাতেই রাজ্যে শিক্ষা ব্যবস্থার করুন দৃশ্য উঠে এসেছে। 

সাব্রুমের শ্রীনগর সীমান্তবর্তী এলাকার সমরেন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ১২ দফা দাবি আদায়ের উদ্দেশ্যে বুধবার বিদ্যালয়ের সামনে শ্রীনগর-বিলোনিয়ার সড়ক অবরোধে বসেন। তাদের অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই। গত ২ বছর ধরে নেই ইংরেজি বিষয়ের শিক্ষক। এই সমরেন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে ছাত্র-ছাত্রী রয়েছে প্রায় ২০০ জনের অধিক। এই স্কুলে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত মোট ১২টি ক্লাস চালাতে হয় আটজন শিক্ষক দিয়ে। ফলে বিদ্যালয়ে পঠন-পাঠন চালু রাখতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের। আর এতে লেখাপড়া অবনতিতে গিয়ে ঠেকেছে ছাত্র-ছাত্রীদের।

 রাস্তা অবরোধের খবর পেয়ে সাথে সাথে ছুটে আসেন শ্রীনগর আউটপোস্টের পুলিশ ও পৌয়াংবাড়ী আর.ডি. ব্লকের বিডিও। শেষ পর্যন্ত বিডিওর আশ্বাস পেয়ে প্রায় ২ ঘন্টা পর ছাত্রছাত্রীরা পথ অবরোধ তুলে নিয়েছে।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব প্রতিমা ভৌমিক, এক বছরের মধ্যে সংস্কারের আশ্বাস এনএইচডিআইসিএল -এর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ জুলাই: ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top