News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহুয়ার বিরুদ্ধে এফআইআর ভোপালে, শিবরাজ বললেন দেব-দেবীর অবমাননা বরদাস্ত নয়
Image

মহুয়ার বিরুদ্ধে এফআইআর ভোপালে, শিবরাজ বললেন দেব-দেবীর অবমাননা বরদাস্ত নয়

ভোপাল, ৬ জুলাই (হি.স.): দেবী কালীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য অস্বস্তি ক্রমেই বাড়ছে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর। বুধবার মধ্যপ্রদেশের ভোপালে মহুয়া মৈত্রর নামে দায়ের হয়েছে এফআইআর। ধর্মীয় আবেগে আঘাত করার জন্য ভারতীয় দন্ডবিধির ২৯৫এ ধারার অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়ার বিরুদ্ধে।

মহুয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও। শিবরাজ বলেছেন, “মহুয়া মৈত্রের বক্তব্য হিন্দুদের ধর্মীয় আবেগে আঘাত করেছে। হিন্দু দেব-দেবীর অবমাননা কোনও মূল্যে বরদাস্ত করা হবে না।” প্রসঙ্গত, বিতর্কের শুরু ভারতীয় পরিচালক লীনা মানিমেকালাইয়ের একটি তথ্যচিত্রের পোস্টার নিয়ে। সেখানে মা কালী রূপে এক মহিলাকে ধূমপান করতে দেখা গিয়েছে। যা নিয়ে বিতর্ক শুরু হয়। কলকাতার এক অনুষ্ঠানে এই প্রসঙ্গে মহুয়াকে একটি প্রশ্ন করেন সঞ্চালক। যাঁর উত্তরে একটি মন্তব্য করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তার পরেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক শুরু হয়। সাংসদের মন্তব্য থেকে তাঁর দল দূরত্ব রচনা করেছে। তার পর মহুয়াও তৃণমূলের টুইটার পেজ আনফলো করেন।

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top