News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাস্তায় চলাফেরা করতে হলে মাস্ক বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি চেন্নাইয়ের স্বাস্থ্য দফতরের
Image

রাস্তায় চলাফেরা করতে হলে মাস্ক বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি চেন্নাইয়ের স্বাস্থ্য দফতরের

চেন্নাই, ৫ জুলাই (হি. স.) : দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যাও প্রায় উর্ধ্বমুখী। করোনায় ঘটছে মৃত্যু। এই পরিস্থিতিতে চেন্নাইয়ে মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়ে দিল, রাস্তায় চলাফেরা করতে হলে মাস্ক বাধ্যতামূলক। মাস্ক না পরে বাইরে বের হলে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে।

এদিন রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে জারি বিবৃতিতে বলা হয়েছে, ‘শপিং মল, থিয়েটার হল বা সিনেমাহলে ঢুকতে গেলে মাস্ক পরতে হবে। কোনও অবস্থাতেই মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না। কোনও ব্যক্তিকে মাস্ক ছাড়া প্রবেশ করতে দেখলে তাঁর তো জরিমানা হবে, শপিংমল বা থিয়েটার হল বা সিনেমা হল কর্তৃপক্ষের বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

স্বাস্থ্য দফতরের তরফ থেকে আরও বলা হয়েছে, দেশে করোনা সংক্রমণ উর্ধ্বমুখী। পরিস্থিতি জটিল আকার ধারণ করার আগেই সতর্ক হওয়া প্রয়োজন। সে কারণে মাস্ক ব্যবহার ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘ 

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top