News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের রাঙামা‌টি‌তে লক্ষাধিক টাকার বা‌র্মিজ সিগা‌রেট বোঝাই ওয়াগন-আর আটক
Image

করিমগঞ্জের রাঙামা‌টি‌তে লক্ষাধিক টাকার বা‌র্মিজ সিগা‌রেট বোঝাই ওয়াগন-আর আটক

বাজারিছড়া (অসম), ৫ জুলাই (হি.স.) : লক্ষা‌ধিক টাকার বার্মিজ সিগারেট সহ পাচারে ব্যবহৃত একটি ওয়াগন-আর গাড়ি আটক কর‌তে সক্ষম হয়েছে বাজা‌রিছড়া পু‌লিশ। ত‌বে এ কাণ্ডে রা‌তের অন্ধকা‌রে পু‌লি‌শের চো‌খে ধু‌লো দি‌য়ে পা‌লি‌য়ে গা ঢাকা দিয়ে‌ছে পাচারকারী সহ গা‌ড়ি চালক।

আজ মঙ্গলবার বাজারিছড়া থানার ওসি চিরঞ্জিৎকুমার বরা জানান, গোপন খবরের ভিত্তিতে সোমবার রাত দশটা থেকে সীমান্তবর্তী রাঙামাটি এলাকায় নাকা চেকিং লাগিয়ে বি‌ভিন্ন গা‌ড়ি‌তে তল্লাশি কর‌ছিল পু‌লিশ। রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ এএস ০১ এএইচ ০৫০৭ নম্বরের একটি ওয়াগন-আর গাড়ি কটামণি অভিমুখে আসার পথে কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটিকে থামানোর জন্য সিগন্যাল দিলে চালক তীব্র বেগে গাড়ি নিয়ে পালিয়ে যায়। তখন ওসি অন্য পুলিশ কর্মীদের সঙ্গে করে নি‌জে‌দের গা‌ড়ি নি‌য়ে ওয়াগন-আরের পিছু ধাওয়া করেন। অবস্থা বেগ‌তিক দে‌খে ওয়াগন-আরের চালক নাগ্রা পৌঁছার আগে গাড়িটি লোয়াইরপোয়া-কানমুন পুর্ত সড়কের উপর রেখে পালিয়ে যায়।

পরে পুলিশ কর্মীরা গাড়িটিতে তল্লাশি চালিয়ে সাত কার্টুন প্যারিস ব্র্যান্ডের বার্মিজ সিগারেট উদ্ধার করেন। এতে মোট ৩৫০ প্যাকেট সিগা‌রেট রয়েছে। যার বাজারমূল্য আনুমানিক এক লক্ষ টাকার বেশি হবে। ওসিনি আরও বলেন, তাঁদের ধারণা, এগুলো মিজোরাম থেকে উত্তর ত্রিপুরার দামছড়া হ‌য়ে বরা‌ক উপত্যকার কোথাও পাচা‌রের মতল‌বে ছিল পাচারকারীরা। এ কা‌ণ্ডে পুলিশ এন‌ডি‌পিএস ধারায় একটি মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে।

Releated Posts

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top