News Flash

Image

প্রয়াত হলেন রঙ্গ দারোগা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই৷৷  প্রয়াত হলেন রাজ্যের প্রবীণ নাগরিক রঙ্গ দারোগা৷ কর্মজীবনে একজন পুলিশ কর্মী হিসেবে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন৷ রঙ্গ মোহন রায় নামে ওই পুলিশ কর্মী রঙ্গ দারোগা হিসেবে সকলের কাছে সমধিক পরিচিত৷ সত্তরের দশকের গোড়ার দিকে রঙ্গ দারোগা আগরতলা শহরের অন্যতম ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন৷ সে সময় আগরতলা শহরের সিনেমা হল গুলিতে প্রচন্ড ভিড় হতো৷ 

সিনেমার টিকিট কাটার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যুবক যুবতীরা রীতিমতো বিবাদে লিপ্ত হতো৷ একমাত্র রঙ্গ দারোগায় ছিলেন যিনি এই ধরনের ঘটনা প্রতিহত করতে অন্যতম ব্যক্তিত্ব৷ রঙ্গ দারোগা সামনে আসলেই সমস্ত মাস্তানরা ঠান্ডা হয়ে যেত৷ আগরতলা শহরে বসবাস করেন এমন কোন মানুষ নেই যারা রঙ্গ দারোগার নাম শুনেননি৷ দীর্ঘ রোগভুগের পর রঙ্গ দারোগা মঙ্গলবার সকালে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর৷ রঙ্গ দারোগার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই আগরতলা শহর সহ সর্বত্র গভীর শোকের ছায়া নেমে আসে৷ 

মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রঙ্গ দারোগার নিজ বাড়ি বড়দোয়ালিতে গিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান৷ রঙ্গ দারোগার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন রঙ্গ দারোগা ছিলেন আগরতলা শহরের আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অন্যতম এক ব্যক্তিত্ব৷ তার সঙ্গে আর কারো কোনো তুলনা হয় না বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন৷ উনার মত একজন ব্যক্তিত্বের প্রয়াণে তিনি গভীর শোক ব্যাক্ত করে পরিবার-পরিজনদের প্রতি গভীর মর্মক বেদনা জ্ঞাপন করেছেন৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top