News Flash

  • Home
  • বিদেশ
  • Road Accident Nepal: নেপালের রামেছাপে বাস দুর্ঘটনায় মৃত্যু ১৩ জনের, আহত কমপক্ষে ২৫ জন
Image

Road Accident Nepal: নেপালের রামেছাপে বাস দুর্ঘটনায় মৃত্যু ১৩ জনের, আহত কমপক্ষে ২৫ জন

কাঠমান্ডু, ৫ জুলাই (হি.স.): নেপালের রামেছাপে জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ৩০-৩৫ মিটার নীচে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সুনাপাতি গ্রামীণ পৌরসভা-৫ এবং খান্দাদেবী পৌরসভা-১-এর সীমানায়। দুর্ঘটনাগ্রস্ত বাসটি (বিএ ৩ কেএইচএ ৮৩৯৬) রামেছাপে জেলা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আসছিল।
রামেছাপের প্রধান জেলা আধিকারিক দীপক কুমার পাহাড়ি জানিয়েছেন, রাস্তা থেকে ৩০-৩৫ মিটার নীচে পড়ে যায় যাত্রীবোঝাই বাসটি। দুর্ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়, পরে আরও ৪ জন প্রাণ হারান। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, তাঁদের মধ্যে ৩ জনকে কাঠমান্ডু নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। মৃতদের মধ্যে ৫ জন মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top