News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Death :নেশা কারবার নিয়ে বাবাকে বেধরক পেটাল ছেলে
Image

Death :নেশা কারবার নিয়ে বাবাকে বেধরক পেটাল ছেলে

আগরতলা, ৪ জুলাই ৷৷ নেশার সামগ্রী বিক্রি না করার জন্য বারণ করায় জন্মদাতা পিতার উপর আক্রমন করে গুণধর পুত্র৷ ঘটনা মহারানী ফাঁড়ী থানার অন্তর্গত হিরাপুর এলাকায়৷

ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার রাতে হিরাপুর এলাকায় উওম দাস নামে তার পুত্র আকাশ দাসকে নেশার সামগ্রী বিক্রি না করার জন্য বারণ করলে গুণধর পুত্র তার বাবার উপর বাঁশ দিয় এলোপাতাড়ি আঘাত করতে থাকেন৷ এতে  গুরুতরভাবে আহত হয় বাবা উওম দাস৷ বাবাকে এলোপাতাড়ি আঘাত করতে দেখে ঘর থেকে দৌড়ে এসে বড় ভাই আকাশ এর হাতে থেকে বাবাকে রক্ষা করার জন্য চেষ্টা করেন দশ বছরে ছোট বোন৷বাবাকে রক্ষা করার জন্য আসলে দশ বছরে নাবালিকা কন্যাও অল্পবিস্তর আহত হয়৷ গুণধর পুত্র আকাশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পাশের বাড়িতে পালিয়ে গিয়ে যায়৷ পরবর্তীতে রাতেই পরিবারের অন্য লোকজনরা উওম দাসকে মহারানী হাসপাতালে নিয়ে যায়৷ সোমবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া পর রাধা কিশোর পুর থানায় গুণধর পুত্র আকাশ দাসের বিরুদ্ধে লিখিত মামলা করা হয়৷ হীরাপুর এলাকা মহারানী ফাঁড়ী থানারধীন হওয়ায় মামলাটি মহারানী ফাঁড়ী থানায় দেওয়া হয়৷ পুলিশ তদন্ত শুরু করছে৷

Releated Posts

সেকেরকোট চৌমুহনী বাজারে ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ব্যবসায়ীদের

আগরতলা, ১৩ জুন: আমতলী থানার অধীন সেকেরকোট চৌমনী বাজারে এক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রশাসনের কাছে লিখিত…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

‘বুথ চলো অভিযান’-এ জনসংযোগে জোর, চাকমাঘাটে বুথ সভায় উন্নয়নের আশ্বাস মন্ত্রী বিকাশ দেববর্মার

আগরতলা, ১৩ জুন: বিজেপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার লক্ষ্যে রাজ্যজুড়ে চলমান ‘বুথ চলো অভিযান’-এর অংশ হিসেবে শনিবার…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাল্লুকের হামলায় গুরুতর জখম বৃদ্ধ, বনদপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের

আগরতলা, ১৩ জুন: সিপাহীজলা জেলার পূর্ব সিমনা এডিসি ভিলেজের ভুবন চৌধুরী পাড়ায় ফের ভাল্লুকের হামলার ঘটনা ঘটেছে। শনিবার…

ByByReshmi Debnath Jun 13, 2026

মেডিকেল কলেজে যুবতীর মৃত্যুর ঘটনায় ডিজিপি কার্যালয়ের সামনে বাম যুব-ছাত্র সংগঠনগুলির বিক্ষোভ

আগরতলা, ১৩ জুন: রানীরখামার মেডিকেল কলেজে এক যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আগরতলায় পুলিশ মহা-নির্দেশক (ডিজিপি) কার্যালয়ের…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top