News Flash

  • Home
  • প্রধান খবর
  • বর্ধিত বেতন পাবেন দিল্লির বিধায়ক ও মন্ত্রীরা, বিধানসভায় বিল পাশ কেজরিওয়াল সরকারের
Image

বর্ধিত বেতন পাবেন দিল্লির বিধায়ক ও মন্ত্রীরা, বিধানসভায় বিল পাশ কেজরিওয়াল সরকারের

নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.): দীর্ঘ ১১ বছর পর এবার বর্ধিত বেতন পেতে চলেছেন দিল্লির বিধায়ক, মন্ত্রীরা। সোমবার দিল্লি বিধানসভায় পাশ হল বিধায়ক, মন্ত্রী, স্পিকার এবং বিরোধী দলনেতার বেতন বাড়ানো সংক্রান্ত একটি বিল। রাষ্ট্রপতির অনুমোদন মিললেই বর্ধিত বেতন পাববেন বিধায়ক, মন্ত্রী, স্পিকার এবং বিরোধী দলনেতা। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়েছেন, দিল্লি বিধানসভায় সোমবার পাশ হয়েছে বিধায়ক, মন্ত্রী, স্পিকার এবং বিরোধী দলনেতার বেতন বাড়ানো সংক্রান্ত একটি বিল। বিগত ১১ বছর ধরে বিধায়করা ১২ হাজার টাকা বেতন পেতেন, যা এখন ৩০ হাজার টাকা করা হয়েছে…. মোট বেতন হবে ৯০ হাজার টাকা।

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া আরও জানিয়েছেন, এখন ভাতা-সহ এই বেতন ৯০ হাজার টাকায় উন্নীত হয়েছে। বিগত ৭ বছরে বহুবার এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এতে কেন্দ্রীয় সরকারের কিছুটা আপত্তি ছিল এবং কিছু পরামর্শও দেওয়া হয়েছিল। আমরা পরামর্শগুলি গ্রহণ করেছি এবং পাস করেছি। আমরা আশা করি কেন্দ্রীয় সরকারও এটি পাস করবে। প্রসঙ্গত, রাষ্ট্রপতির অনুমোদনের পর বেতন বৃদ্ধি হলেও দিল্লির বিধায়কদের বেতন ভারতে সবচেয়ে কমই থাকবে!

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top