News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বহির্রাজ্যে পাচারের মুখে গুয়াহাটিতে বাজেয়াপ্ত প্রায় ৩০ লক্ষ টাকার গাঁজা, গ্ৰেফতার দুই
Image

বহির্রাজ্যে পাচারের মুখে গুয়াহাটিতে বাজেয়াপ্ত প্রায় ৩০ লক্ষ টাকার গাঁজা, গ্ৰেফতার দুই

গুয়াহাটি, ৪ জুলাই (হি.স.) : বহির্রাজ্যে পাচারের মুখে গুয়াহাটি মহানগরের বশিষ্ঠ পুলিশ বাজেয়াপ্ত করেছে প্রায় ৩০ লক্ষ টাকার গাঁজা। এর সঙ্গে দুই ব্যক্তিকে প্রথমে আটক করা হয়। পরবর্তীতে পুলিশি জেরায় স্বীকারোক্তির ভিত্তিতে দুজনকেই গ্ৰেফতার করেছে বশিষ্ঠ পুলিশ।

বশিষ্ঠ থানার ওসি ডিম্পল গয়ারি জানান, গোপন তথ্যের ভিত্তিতে দলবল নিয়ে নালাপাড়ার একটি গ্যারেজে হানা দিয়ে তাঁরা এএস ০১ বিই ৪৭১৫ নম্বরের একটি মাহিন্দ্ৰ জাইলো গাড়িতে তালাশি চালান। ওই জাইলো থেকে তাঁরা মোট ১১৮ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করেছেন। ওসি গয়ারি জানান, গাড়িটির চতুর্দিকে ছয়টি চেম্বার বানিয়ে এগুলির ভিতরে ভরতি করা ছিল গাঁজাগুলি। গাঁজাগুলি বাজেয়াপ্ত করে বিশ্ব বানথ এবং বিকাশ জমাতিয়া নামের দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এদের দুজনেরই বাড়ি ত্ৰিপুরায়। ধৃতরা তাদের স্বীকারোক্তিতে নাকি বলেছে, গাঁজাগুলি ত্রিপুরা থেকে সংগ্রহ করে বিহারে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।

Releated Posts

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026

শিলচর পুরনিগমের প্রথম নির্বাচনের প্রস্তুতি শুরু, ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা তৈরির সূচি প্রকাশ

গুয়াহাটি, ১২ জুন : অসম রাজ্য নির্বাচন কমিশন (এসইসি) শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসএমসি) প্রথম নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top