News Flash

Image

ফের বিপদসীমা অতিক্রম বরাক নদীর, ২০.০৮ সেন্টিমিটার উপর দিয়ে বইছে জল

শিলচর (অসম), ৪ জুলাই (হি.স.) : ফের বরাক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। আজ সোমবার বেলা ১.০০টায় কাছাড় জেলায় অবস্থিত কেন্দ্রীয় জল কমিশনের বুলেটিনে জানানো হয়েছে, শিলচরের অন্নপূর্ণাঘাটে বীপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বরাক নদী। এই সময় জলস্তর রেকর্ড করা হয়েছে ২০.০৮ সেন্টিমিটার। জল বাড়ছে। প্রসঙ্গত অন্নপূর্ণা ঘাটে বরাকের স্বাভাবিক জলস্তর ১৯.৮৩ সেন্টিমিটার।

বুলেটিনে আরও বলা হয়েছে, গত দুদিন ধরে জল বাড়ছে। আজ সকাল সাতটায় বরাকের জলস্তর ছিল ২০.০০, আটটায় ছিল ২০.০২, নয়টায় ২০.০৪, ১১টায় ছিল ২০.০৭ সেন্টিমিটার। জানানো হয়েছে, গতকাল ৩ জুলাই রাত ৯-টায় অন্নপূর্ণা ঘাটে জলস্তর ছিল ১৯.৮৪ সেন্টিমিটার।

এখানে উল্লেখ করা যেতে পারে, শনিবার রাত দুটো থেকে তৃতীয়বারের মতো অন্নপূর্ণাঘাটের জলস্তর বিপদসীমা অতিক্রম করছে। প্রথমবার বিপদসীমার উপর রেকর্ড করা হয়েছিল ১৪ মে। তার পর ১৮ জুন আবার বিপদসীমা অতিক্রম করে দশ দিনেরও বেশি জলস্তর ঊর্ধ্বসীমায় ছিল।

বরাক নদীর জলস্তর আবার বাড়তে থাকায় শিলচরের নাগরিকরা উদ্বিগ্ন। কেননা, ইতিমধ্যে নজিরবিহীন বন্যার সাক্ষী হয়েছে শিলচর। এখনও বেশ কয়েকটি এলাকা জলমগ্ন। বেতুকান্দিতে বাঁধ কেটে দেওয়ায় গোটা শিলচর বুকজলের উপর ভাসছিল। গত তিনদিন থেকে জল কমছে। এতে শহরের নাগরিকরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top