News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পাথারকা‌ন্দি‌তে বন্যা পরিস্থিতি সৃ‌ষ্টির জন্যর দায়ী ক‌পিতয় দুষ্কৃতী, জেলাশাসককে স্মারকপত্র
Image

পাথারকা‌ন্দি‌তে বন্যা পরিস্থিতি সৃ‌ষ্টির জন্যর দায়ী ক‌পিতয় দুষ্কৃতী, জেলাশাসককে স্মারকপত্র

পাথারকান্দি (অসম), ৪ জুলাই (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি‌তে বন্যা পরিস্থিতি সৃ‌ষ্টির জন্য দায়ী স্থানীয় ক‌পিতয় দুষ্কৃতী। এই অভিযোগ তুলে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে জেলাশাসককে স্মারকপত্র প্রদান করেছেন ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা।

পাথারকান্দির সার্কল অফিসার অর্পিতা দত্তমজুমদা‌রের মারফত জেলাশাসকের উদ্দেশ্যে প্রেরিত টিলাবাড়ি, বারুয়াইল, চেংজুর এবং কাবাড়িবন্দ গ্রামের ২৩০ জন স্থানীয় বাসিন্দাদের স্বাক্ষরিত স্মারকপত্রে ভুক্তভোগীরা ডেফলছড়াকে মুক্ত করে অবিলম্বে ভাঙা বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, ডেফলছড়ার কার‌ণে প্রায় প্রতিবছর পশ্চিম পাথারকান্দির বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হ‌য়ে নাগ‌রিক দু‌র্ভোগের পাশাপাশি কৃষকদের ব্যাপক ক্ষতিসাধন করে আসছে। এবারও অতিবৃষ্টির দরুন ডেফলছড়ার বাঁধ ভেঙে পশ্চিম পাথারকান্দির বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে যায়।

স্মারকপত্রে লেখা হয়েছে, এই ছড়াটি পাথারকা‌ন্দির বাংলাদেশ সীমান্তবর্তী পাথারিয়া পাহাড়ের পাদ‌দেশ থে‌কে নে‌মে এসে‌ছে। উজান এলাকায় র‌য়ে‌ছে বেশ ক‌য়েকটি ফিশা‌রি। প্রতিবছর বর্ষার মরশুমে ডেফলছড়ার মধ্য দিয়ে প্রবাহিত জল নিজস্ব গ‌তি‌তে নে‌মে আস‌তে না পারায় বন্যার সৃষ্টি হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। গত ১৮ জুন বাড়ুয়াইল গ্রামের পশ্চিমাংশ এবং উজান ডেফলালার সংযোগস্থলে ডেফলছড়ার সংকোচনের ফলে বাঁধ ভেঙে লোকালয়ে জল প্রবেশ করে। অভিযোগ, ডেফলছড়ার পা‌শে এক বৃহৎ এলাকা অবৈধ দখল নিয়ে লোকজন বসবাস করার ফলে ছড়াটির মূল পরিসর সংকুচিত হয়ে অতি সংকীর্ণ জলপথে পরিণত হওয়ার ফলে প্রতিবছর বন্যার সৃষ্টি হচ্ছে।

বিষয়‌টি খ‌তি‌য়ে দে‌খে অবৈধ দখলদারদের অবিলম্বে উচ্ছেদ করার পাশাপাশি ভেঙে যাওয়া বাঁধ‌টি পুনর্নির্মাণ ক‌রে দি‌তে জেলাশাস‌কের দৃ‌ষ্টি কামনা ক‌রেছেন স্থানীয়রা। স্মারকপত্রের প্রতিলিপি পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, পূর্ত বিভাগের করিমগঞ্জ ও হাইলাকান্দির এসই এবং পাথারকান্দি ও রামকৃষ্ণনগরের সহকারী নির্বাহী বাস্তুকারের কাছেও পাঠানো হয়েছে। স্মারকপত্রে অন্যান্যরদের ম‌ধ্যে স্বাক্ষর ক‌রেছেন গিয়াস উদ্দিন আহমেদ, ওয়াহিদ জামান, মঞ্জুর আহমেদ, জয়নুল হক, রুহুল আমিন, মনরুল ইসলাম, হা‌সিব উদ্দিন প্রমুখ ২৩০ জন।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top