News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্থিতিশীল রয়েছেন লালুপ্রসাদ, আইসিইউ-তে সর্বদা চিকিৎসকদের পর্যবেক্ষণে
Image

স্থিতিশীল রয়েছেন লালুপ্রসাদ, আইসিইউ-তে সর্বদা চিকিৎসকদের পর্যবেক্ষণে

পাটনা, ৪ জুলাই (হি.স.): স্থিতিশীল রয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর প্রধান লালুপ্রসাদ যাদব। পাটনার পরস হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সর্বদা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন লালু। পরস হাসপাতালের মেডিকেল সুপার ডাঃ আসিফ রেহমান জানিয়েছেন, সোমবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ লালু প্রসাদ যাদবকে হাসপাতালে নিয়ে আসা হয়। কাঁধে আঘাত পাওয়ার কারণে তাঁর শারীরিক অবস্থা অস্থিতিশীল ছিল। তাঁকে আইসিইউ-তে পর্যবেক্ষণ করছেন চিকিৎসক, এখন তিনি স্থিতিশীল রয়েছেন।”

জ্ঞান হারিয়ে রবিবার সিঁড়ি থেকে পড়ে যান লালুপ্রসাদ যাদব। ডান কাঁধের হাড় সামান্য ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। কোমরেও চোট পেয়েছেন তিনি। এরপরই লালুকে সোমবার ভোররাতে পরস হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, চিন্তার কোনও কারণ নেই। চিকিৎসকরা জানিয়েছেন, আরজেডি প্রধানের ডান কাঁধের হাড়ে সামান্য চিড় রয়েছে। তাঁকে আপাতত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, সিঁড়ি থেকে লালুর পড়ে যাওয়ার খবর শুনে নেতা-কর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং অনেকে রাবড়ি দেবীর বাড়িতেও পৌঁছে যান।

Releated Posts

খার্গের দাবি, ‘কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল’ হয়ে গিয়েছেন সিইসি, অবিলম্বে অপসারণের দাবি

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদ থেকে সরানোর দাবি জানালেন কংগ্রেস সভাপতি…

ByByNews Desk Sep 29, 2026

বিশ্ব আরও বহুমেরু ব্যবস্থার দিকে এগোচ্ছে: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত মার্কিন অবস্থান, চিনের সঙ্গে তার সম্পর্ক এবং পুরনো বাণিজ্যিক ধারণাগুলির পরিবর্তনের মধ্যে বিশ্ব…

ByByNews Desk Sep 29, 2026

পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগে মার্কিন সংবেদনশীলতার অভাব সম্পর্কে অসন্তোষ: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগের প্রতি আমেরিকার যথেষ্ট সংবেদনশীলতার অভাব ভারত-মার্কিন সম্পর্কের…

ByByNews Desk Sep 29, 2026

ভারত-চিন সম্পর্কের উন্নতি, তবে সীমান্তই মূল বিষয়: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত অচলাবস্থার সময়ের তুলনায় ভারত-চিন সম্পর্কের উন্নতি হয়েছে। তবে দুই দেশের সম্পর্ক কতটা স্বাভাবিক…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top