News Flash

  • Home
  • প্রধান খবর
  • Covid19 : সক্রিয় রোগী বেড়ে ১.১৩-লক্ষাধিক, কোভিড সংক্ৰমণ ও মৃত্যু রোজই চিন্তা বাড়াচ্ছে
Image

Covid19 : সক্রিয় রোগী বেড়ে ১.১৩-লক্ষাধিক, কোভিড সংক্ৰমণ ও মৃত্যু রোজই চিন্তা বাড়াচ্ছে

নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ১৬-হাজারের ঊর্ধ্বেই রয়েছে, আগের দিনের তুলনায় কমেছে মৃত্যুর সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৩৫ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ২৪ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১.১৩-লক্ষের গণ্ডি অতিক্রম করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, রবিবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৩৫ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ১৩ হাজার ৮৬৪-তে পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ২,১৫৩ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২৬ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন মাত্র ১ লক্ষ ৭৮ হাজার ৩৮৩ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ১,৯৭,৯৮,২১,১৯৭ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২৪ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৫,২২৩ জন (১.২১ শতাংশ)। রবিবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ১৩,৯৫৮ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৮,৭৯,৪৭৭ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৫৩ শতাংশ। ভারতে দৈনিক সংক্রমণের হার এই মুহূর্তে ৪.৮৫ শতাংশ।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top