নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ ধলাই জেলার আমবাসার গঙ্গানগরে অবস্থিত কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের হোস্টেল থেকে ছাত্রীরা ভূতের ভয়ে পালাতে শুরু করেছে৷ জানা গেছে হোস্টেলে অবস্থানরত ছাত্রীরা সাদা কাপড় পরিহিত মহিলাকে দেখে আতঙ্কিত হয়ে ওঠে৷ছাত্রীরা জানায় কিছুক্ষণের মধ্যেই ওই সাদা কাপড় পরিহিত মহিলা অদৃশ্য হয়ে যায়৷ এটি ভূত বলেও তারা মনে করে৷ স্বাভাবিক কারণেই তাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ এই খবর চাউর হতেই হোস্টেলের ছাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এবং ছাত্রীরা তাদের অভিভাবকদের কাছে ফোন করে তাদেরকে বাড়ি ঘরে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান৷ খবর পেয়ে অভিভাবক উদ্বিগ্ণ হয়ে হোস্টেলের ছুটি আসেন৷ ইতিমধ্যেই অনেক ছাত্রী হোস্টেল ছেড়ে বাড়ি করে চলে গেছে৷ এ বিষয়ে হোস্টেলের সুপারকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান মেয়েরা সাদা কাপড় পরিহিত কিছু দেখে ভয় পেয়েছে বলে জানিয়েছে৷ এরপর থেকে মেয়েরা হোস্টেলে থাকতে চাইছে না৷ অভিবাবকরা হোস্টেলে এসে মেয়েদের নিয়ে যেতে চাইছেন৷ বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে৷ প্রশাসনের তরফে অভিভাবকদের সঙ্গে এক দফা বৈঠক করা হয়েছে৷ তাদেরকে বোঝানোর চেষ্টা হয়৷ সোমবার পুনরায় অভিভাবকদের নিয়ে বৈঠক হবে বলে ওয়ার্ডেন জানিয়েছেন৷ হোস্টেলের ছাত্রীদের মধ্য থেকে আতঙ্ক দূর করার জন্য প্রশাসনের তরফ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷

Ganganagar:গঙ্গানগরে ভূতের ভয়ে হোস্টেল ছেড়ে পালাচ্ছে ছাত্রীরা
Releated Posts
পূর্ব আগরতলা থানায় যুবককে যৌন হেনস্তার অভিযোগ: সরকারি হলফনামা বাতিল করল উচ্চ আদালত, নতুন করে রিপোর্ট চাইল
আগরতলা, ১৭ জুন: পূর্ব আগরতলা থানায় এক যুবককে থানার ভেতরে যৌন হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ত্রিপুরা…
মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…
আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস
আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…
নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের
আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…
ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক
কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…
ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র
আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…
রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে…























