News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Ganganagar:গঙ্গানগরে ভূতের ভয়ে হোস্টেল ছেড়ে পালাচ্ছে ছাত্রীরা
Image

Ganganagar:গঙ্গানগরে ভূতের ভয়ে হোস্টেল ছেড়ে পালাচ্ছে ছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷  ধলাই জেলার আমবাসার গঙ্গানগরে অবস্থিত কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের হোস্টেল থেকে ছাত্রীরা ভূতের ভয়ে পালাতে শুরু করেছে৷ জানা গেছে হোস্টেলে অবস্থানরত ছাত্রীরা সাদা কাপড় পরিহিত মহিলাকে দেখে আতঙ্কিত হয়ে ওঠে৷ছাত্রীরা জানায় কিছুক্ষণের মধ্যেই ওই সাদা কাপড় পরিহিত মহিলা অদৃশ্য হয়ে যায়৷ এটি ভূত বলেও তারা মনে করে৷ স্বাভাবিক কারণেই তাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ এই খবর চাউর হতেই হোস্টেলের ছাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এবং ছাত্রীরা তাদের অভিভাবকদের কাছে ফোন করে তাদেরকে বাড়ি ঘরে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান৷ খবর পেয়ে অভিভাবক উদ্বিগ্ণ হয়ে হোস্টেলের ছুটি আসেন৷ ইতিমধ্যেই অনেক ছাত্রী হোস্টেল ছেড়ে বাড়ি করে চলে গেছে৷ এ বিষয়ে হোস্টেলের সুপারকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান মেয়েরা সাদা কাপড় পরিহিত কিছু দেখে ভয় পেয়েছে বলে জানিয়েছে৷ এরপর থেকে মেয়েরা হোস্টেলে থাকতে চাইছে না৷ অভিবাবকরা হোস্টেলে এসে মেয়েদের নিয়ে যেতে চাইছেন৷ বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে৷ প্রশাসনের তরফে অভিভাবকদের সঙ্গে এক দফা বৈঠক করা হয়েছে৷ তাদেরকে বোঝানোর চেষ্টা হয়৷ সোমবার পুনরায় অভিভাবকদের নিয়ে বৈঠক হবে বলে ওয়ার্ডেন জানিয়েছেন৷ হোস্টেলের ছাত্রীদের মধ্য থেকে আতঙ্ক দূর করার জন্য প্রশাসনের তরফ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top