News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারী নীতি মেনে লোকসান বাস ও জীপ চালকদের, নাগেরজলায় বিক্ষোভ
Image

সরকারী নীতি মেনে লোকসান বাস ও জীপ চালকদের, নাগেরজলায় বিক্ষোভ

আগরতলা, ২ জুলাই : সরকারি নীতিকে মান্যতা দিতে গিয়ে বিপাকে পড়েছেন বাস ও জীপ চালকরা। তার প্রতিবাদে শনিবার নাগেরজলা বাসস্ট্যান্ডে বাস এবং জীপ চালকরা গাড়ি বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।

তাদের অভিযোগ, জেলা শাসকের নির্দেশে বটতলা থেকে তাদেরকে নাগেরজলা স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু এখন বটতলা এলাকা থেকেই প্রাইভেট গাড়িগুলি যাত্রী নিয়ে চলে যাচ্ছে। এব্যাপারে নিশ্চুপ পরিবহন দপ্তর। ফলে ব্যানিজিক গাড়ির চালকরা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

তাদের আরও অভিযোগ, বহুবার তারা পরিবহন দপ্তরকে বিষয়টি জানিয়েছেন। কিন্তু সমস্যার সমাধান হয়নি। তাদের অভিযোগে কর্ণপাত করেনি দপ্তর।  যদি সরকারি নিয়মকে মান্যতা দিতে গিয়ে এই ধরনের সমস্যার সৃষ্টি হয় তবে আগামী দিনে দপ্তর কোনো ব্যাবস্থা না গ্রহন করলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top