News Flash

  • Home
  • দেশ
  • রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি, রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মমতা
Image

রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি, রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মমতা

কলকাতা, ১ জুলাই ( হি. স.) : রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে রথযাত্রার দিনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি। রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে সমর্থন নিয়ে আলোচনা করা যেত। কিন্তু এখন আর কিছু সম্ভব নয়।

কলকাতায় ইসকনের রথযাত্রার সূচনা অনুষ্ঠানে এসে মমতা বলেন, ‘‘মহারাষ্ট্রের ঘটনার পরে দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনাই বেশি। বিরোধীরা সবাই এখন যা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মেনে চলব।’’ দ্রৌপদীকে সমর্থনের প্রশ্নে মমতা স্পষ্ট করে দেন যে, কোনও সিদ্ধান্ত নিতে হলে সেটা সব বিরোধী দল একসঙ্গেই নেবে।

মমতা আরও বলেন, আমি চাই রাষ্ট্রপতি নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক। ১৬-১৭টি অবিজেপি দল সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী দিয়েছে। এর আগে এপিজে আবদুল কালামকে আমরা সমর্থন জানিয়েছিলাম। প্রার্থী নিয়ে এবার বিজেপি আগে থেকে কোনও আলোচনা করেনি। আগে জানানো হলে সর্বসম্মতভাবে প্রার্থী দেওয়া যেত। একই সঙ্গে মমতা জানিয়েছেন, বিরোধীরা যা সিদ্ধান্ত নেবেন, আমি তার সঙ্গেই আছি। আমি একা কোনও সিদ্ধান্ত নিতে পারি না। মমতার এই মন্তব্যের পর কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস-বিজেপি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, আগেও এ ভাবে পাল্টি খেয়েছেন মমতা। এটাই মমতার নীতি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, হেরে যাবেন বুঝেই সরে এলেন মমতা।

Releated Posts

‘বৈচিত্র্যই ঐক্যের সৌন্দর্য’, ধর্মীয় সম্প্রীতি ও সমাজভিত্তিক পরিবর্তনের বার্তা মোহন ভাগবতের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): ধর্মীয় বৈচিত্র্যকে গ্রহণ, সম্মান ও সুরক্ষিত রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান…

ByByNews Desk Aug 30, 2026

পাটনায় ভীম আর্মির ‘রাইটস মার্চ’, পুলিশের সঙ্গে সংঘর্ষের পর একাধিক কর্মী আটক

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): বিহারে সরকারি চাকরিতে ৮৫ শতাংশ ডোমিসাইল কোটা চালুর দাবিতে শনিবার পাটনায় ‘রাইটস মার্চ’ করল…

ByByNews Desk Aug 29, 2026

(Update) ‘কোনও নির্দেশিকা জারি করা হয়নি’: বাংলার দুর্গাপুজোর মণ্ডপে মাংস বিক্রি বিতর্কে স্পষ্টীকরণ ভিএইচপি প্রধানের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর মণ্ডপে ও তার আশপাশে মাংস বিক্রি নিয়ে বিতর্কের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট…

ByByNews Desk Aug 29, 2026

স্কুলশিক্ষার মান নিয়ে মধ্যপ্রদেশ সরকারকে নিশানা কংগ্রেসের, ‘কোনও জেলাই ৬০ শতাংশ পার করেনি’

ভোপাল, ২৯ আগস্ট (আইএএনএস): কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের জেলাসমূহের কর্মক্ষমতা গ্রেডিং সূচক (পিজিআই-ডি) ২০২৫-২৬ রিপোর্ট সামনে রেখে মধ্যপ্রদেশের স্কুলশিক্ষার…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top