News Flash

  • Home
  • বিনোদন
  • পাসপোর্ট ফেরত পেতে আদালতের দ্বারস্থ শাহরুখ পুত্র, ১৩ জুলাই পরবর্তী শুনানি
Image

পাসপোর্ট ফেরত পেতে আদালতের দ্বারস্থ শাহরুখ পুত্র, ১৩ জুলাই পরবর্তী শুনানি

মুম্বই, ১ জুলাই (হি. স.) : নিজের পাসপোর্ট ফেরত পেতে মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। পাসপোর্ট ফেরত পেতে মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালতের শরণাপন্ন হয়েছেন আরিয়ান। আরিয়ানের এই আবেদনের প্রেক্ষিতে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র কাছ থেকে জবাব চেয়েছে আদালত। আগামী ১৩ জুলাই পরবর্তী শুনানির দিক ঠিক হয়েছে।

বেশ কয়েক মাস হল মাদক-কাণ্ডে নির্দোষ প্রমাণিত হয়ে বেকসুর ছাড়া পেয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। তবে বাজেয়াপ্ত হওয়া পাসপোর্ট এখনও ফেরত পাননি তিনি। কবে পাবেন, সে নিয়ে নিশ্চয়তাও মেলেনি। সে নিয়েই ক্ষুব্ধ আরিয়ান আদালতে আবেদন জানালেন। ২০২১ সালের ৩ অক্টোবর মুম্বইতে এক প্রমোদতরীতে অভিযান চালিয়ে আরিয়ান ও তাঁর সঙ্গীদের গ্রেফতার করেছিল কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। বহু তল্লাশি করেও আরিয়ানের কাছে মাদক পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের পর জামিনে ছাড়া হয়েছিল তাঁকে। তবে শর্ত ছিল কঠোর। আদালতের কাছে পাসপোর্ট সমর্পণ করতে হয়েছিল শাহরুখ-তনয়কে। মুম্বই ছেড়ে দেশের বাইরে যাওয়ার অনুমতি ছিল না তাঁর।

আরিয়ান তাঁর পাসপোর্ট ফেরত পাওয়ার জন্য বিশেষ এনডিপিএস আদালতে আবেদন জানিয়েছেন। আদালতে তিনি জানান, দেশের বাইরে যাওয়ার ছাড়পত্র হিসাবে তাঁকে যেন পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়। আদালত বিষয়টিকে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। এনসিবি-কে জবাব দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে। আগামী ১৩ জুলাই শুনানির দিন ধার্য করেছে আদালত।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top