News Flash

  • Home
  • প্রধান খবর
  • বর্ষা ঢুকে পড়ল সমগ্র দিল্লিতে, উত্তর প্রদেশ ও হিমাচলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমন
Image

বর্ষা ঢুকে পড়ল সমগ্র দিল্লিতে, উত্তর প্রদেশ ও হিমাচলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমন

নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): অবশেষে বর্ষার দক্ষিণ্য পেল রাজধানী দিল্লি। বর্ষার আগমন হয়েছে উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরেও। এছাড়াও রাজস্থান, পঞ্জাব ও হরিয়ানার কিছু অংশে বৃহস্পতিবার বর্ষার আগমন হয়েছে। বৃহস্পতিবার সকালে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, রাজস্থানের কিছু অংশ, সমগ্র দিল্লি, পঞ্জাব ও হরিয়ানার কিছু অংশে বর্ষার আগমন হয়েছে।

বৃহস্পতিবার ভোর থেকে আচমকাই আবহাওয়া বদলে যায় রাজধানীতে, হাওয়ার সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি কাটিয়ে মনোরম পরিবেশ ফিরেছে দিল্লিতে। একধাক্কায় তাপমাত্রার পারদ কমে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এই বৃষ্টির মধ্যেই আইএমডি জানাল, রাজধানীতে আগমন হয়েছে বর্ষার। বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিল্লির কিছু অংশে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, যেমন কৈলাসের পূর্ব, উত্তর-পশ্চিমে বুরারি, পূর্ব দিল্লিতে শাহদারা, পাটপারগঞ্জ এবং মধ্য দিল্লিতে আইটিও ক্রসিং এবং ইন্ডিয়া গেট প্রভৃতি জায়গায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির সৌজন্যে গরম একেবারেই উধাও হয়ে গিয়েছে দিল্লি থেকে। তবে, রাজধানীর রাজপথে ব্যাপক যানজট হয় এদিন।

Releated Posts

প্রধানমন্ত্রীের জ্বালানি সাশ্রয়ের আহ্বানে সাড়া, মন্ত্রী-আমলাদের কনভয় ছোট, বাড়ছে ইভি ও গণপরিবহন ব্যবহার

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট আরও গভীর হওয়ায় জ্বালানি সাশ্রয়ের আহ্বান…

ByByTaniya Chakraborty May 13, 2026

একমাত্র নির্ভরযোগ্য সাক্ষীর জবানবন্দিতেই দণ্ড বহাল রাখা যায়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): একমাত্র নির্ভরযোগ্য সাক্ষীর জবানবন্দির ভিত্তিতেও দোষী সাব্যস্ত করা সম্ভব, এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানিয়ে ১৯৯৮…

ByByTaniya Chakraborty May 12, 2026

নীট প্রশ্নফাঁস মামলার তদন্ত নিয়ে প্রশ্ন গেহলটের, রাজস্থান সরকারের ভূমিকা নিয়ে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী

জয়পুর, ১২ মে (আইএএনএস): ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট (নীট) পরীক্ষা বাতিলের পর মঙ্গলবার প্রশ্নফাঁস মামলার তদন্ত ও পরিচালনা নিয়ে…

ByByTaniya Chakraborty May 12, 2026

সাইবার সুরক্ষিত ভারত গড়তে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্র, ডিজিটাল জালিয়াতি রুখতে স্বরাষ্ট্র মন্ত্রক-আরবিআইএইচ চুক্তি

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): সাইবার অপরাধ ও ডিজিটাল আর্থিক জালিয়াতি মোকাবিলায় বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top