News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Road block:লংতরাইয়ে পানীয় জলের দাবীতে রাস্তা অবরোধ
Image

Road block:লংতরাইয়ে পানীয় জলের দাবীতে রাস্তা অবরোধ

আগরতলা, ২৯ জুন৷৷  ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমায় বুধবার পানীয় জলের দাবীতে পথ অবরোধ করা হয়েছে৷ বাগছড়া এলাকায় বুধবার সকাল থেকেই পানীয় জলের দাবিতে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ আন্দোলনে শামিল হন৷ 

এলাকার উপজাতি অংশের জনগণ অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরেই এলাকায় পানীয় জলের সংকট চলেছে৷ পানীয় জলের সংকট মোচনের জন্য স্থানীয় জনগণের তরফ থেকে স্থানীয় প্রশাসন এবং নেতাদের কাছে বারবার দাবি জানানো হয়েছে৷ প্রতিটি ক্ষেত্রেই আশ্বাসবাণী ছাড়া বাস্তবে পরিস্থিতি মোকাবেলা করার জন্য কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ৷ 

জল কষ্টে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়েই বুধবার সকালে তারা পথ অবরোধ আন্দোলনে শামিল হন৷ অবরোধের ফলে অবরোধ স্থলের দুপাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে৷ তাতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে৷ অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে ছুটে আসেন৷ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অবরোধ প্রত্যাহার করার জন্য অবরোধকারীদের সঙ্গে কথা বলেন৷ প্রশাসনের তরফ থেকে অবরোধকারীদের আশ্বস্ত করা হয় এলাকায় ট্যাংকারে করে নিয়মিত পানীয় জল সরবরাহ করার উদ্যোগ গ্রহণ করা হবে৷ সেই আশ্বাসের ভিত্তিতে আপাতত তারা অবরোধ প্রত্যাহার করে নেন৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top