News Flash

  • Home
  • বিদেশ
  • Unusual Death: টেক্সাসে ৪৬ জন অভিবাসীর অস্বাভাবিক মৃত্যু, ট্রাক্টর-ট্রেলার থেকে উদ্ধার সকলের দেহ
Image

Unusual Death: টেক্সাসে ৪৬ জন অভিবাসীর অস্বাভাবিক মৃত্যু, ট্রাক্টর-ট্রেলার থেকে উদ্ধার সকলের দেহ

টেক্সাস, ২৮ জুন (হি.স.): আমেরিকার টেক্সাসে ৪৬ জন অভিবাসীর অস্বাভাবিক মৃত্যুতে আলোড়ন সৃষ্টি হয়েছে। একটি ট্রাক্টর-ট্রেলার থেকে উদ্ধার হয়েছে ৪৬ জনের মরদেহ। ট্রাক্টর-ট্রেলাররের ভিতরে ৪৬ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে, আর ১৬ জনকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ট্রাক্টরটি টেক্সাসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সান আন্তোনিওতে একটি নির্জন রাস্তায় পাওয়া গিয়েছে।

অনুমান করা হচ্ছে, এরা প্রত্যেকেই গোপনে আমেরিকায় প্রবেশ করতে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, মেক্সিকো সীমান্ত থেকে আমেরিকায় ঢুকেছিল এরা। এ ধরনের আন্তঃসীমান্ত পারপারের চেষ্টায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, কিন্তু এমন ঘটনা কখনো সামনে আসেনি। ওই ট্রাকের কথা কেউ পুলিশকে জানিয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গেলে ট্রাকের গেট সামান্য খোলা ছিল। তাদের মধ্যে একজন ট্রেলারের বাইরে পড়ে ছিল।
হাসপাতালে ভর্তি হওয়া ১৬ জনের মধ্যে ১২ জন প্রাপ্তবয়স্ক এবং চারটি শিশু রয়েছে। রোগীদের শরীর অত্যধিক গরম ছিল এবং তাঁদের শরীরে জলের অভাব স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনজনকে আটক করা হয়েছে। এটি মানব পাচারের ঘটনা কিনা তা এখনও স্পষ্ট নয়।

Releated Posts

বালোচিস্তানের নওশকিতে সামরিক অবরোধ নিয়ে পাকিস্তানের সমালোচনা মানবাধিকার সংগঠনের, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি

কোয়েটা, ২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের নওশকি জেলায় দীর্ঘদিনের সামরিক অবরোধ, কারফিউ এবং অভিযানের তীব্র সমালোচনা করেছে…

ByByNews Desk Aug 2, 2026

পাঞ্জাব প্রদেশ থেকে প্রায় ১.৪ লক্ষ আফগান শরণার্থীকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান: রিপোর্ট

কাবুল, ২ আগস্ট (আইএএনএস): বৈধ বসবাসের নথি না থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের পাঞ্জাব…

ByByNews Desk Aug 2, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top