News Flash

  • Home
  • প্রধান খবর
  • Satyendar Jain :দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনের আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ
Image

Satyendar Jain :দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনের আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

নয়াদিল্লি, ২৭ জুন ( হি. স.) : দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত আর্থিক দুর্নীতির অভিযোগে দিল্লি সরকারের ধৃত মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ ১৪ দিন বাড়িয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সত্যেন্দ্র জৈনকে আদালতে পেশ করা হয়।

সোমবার সত্যেন্দ্র জৈনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। সত্যেন্দ্র জৈনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সত্যেন্দ্র জৈনকে আদালতে পেশ করা হয়। গত ১৮ জুন আদালত সত্যেন্দ্র জৈনের জামিন আবেদন খারিজ করে দেয়। ১৩ জুন আদালত সত্যেন্দ্র জৈনকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়।
প্রসঙ্গত, গত ৩০ মে সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করা হয়। জৈনের উপস্থিতির সময় ইডি-র পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, নগদ টাকা দিল্লিতে দেওয়া হয়েছিল। এই নগদ হাওয়ালার মাধ্যমে কলকাতার এন্ট্রি অপারেটরদের কাছে পৌঁছেছে। এসব এন্ট্রি অপারেটররা শেয়ার কিনে কোম্পানিতে বিনিয়োগ করত। এগুলো ছিল ভুয়া কোম্পানি। এসব ভুয়া কোম্পানিতে বিনিয়োগ করে কালো টাকা সাদা করা হচ্ছিল।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top