News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে একইসঙ্গে করোনায় আক্রান্ত সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি
Image

বাংলাদেশে একইসঙ্গে করোনায় আক্রান্ত সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি

ঢাকা, ২৭ জুন (হি. স.) : বাংলাদেশে ফের নতুন করে বাড়ছে করোনার সংক্রমণ। দৈনিক সংক্রমণ দীর্ঘদিন বাদে ফের ১৬০০-র গন্ডি ছাড়িয়েছে। এবার একই সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতি। ফলে বিভিন্ন মামলার শুনানি বন্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতির কথা বিবেচনা করে আইনজীবীদের সহযোগিতার অনুরোধ জানিয়েছেন দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী । সেই সঙ্গে প্রাণঘাতী ভাইরাসের বেলাগাম তাণ্ডবের কারণে ফের ভার্চুয়াল আদালত বসানো হতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

সোমবার আদালতের কাজ শুরু হওয়ার পরে এজলাসে উপস্থিত অ্যাটর্নি এ এম আমিনউদ্দিনকে লক্ষ্য করে প্রধান বিচারপতি বলেন, ‘বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি রাজিক আল জালাল বিচারপতি ইকবাল কবীর সহ একইসঙ্গে ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হওয়ায় আদালত চালানোর কাজ কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। পরিস্থিতি খারাপ হলে ফের হয়তো ভার্চুয়ালি আদালত বসানোর দিকে এগোতে হবে।’

অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন প্রধান বিচারপতিকে আশ্বাস দেন, সব আইনজীবীই আদালত পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করবেন।’ প্রসঙ্গত, গত শনিবার পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণের পরেই বিচারপতিরা বিধি মেনে করোনা পরীক্ষা করান। তখনই ১২ বিচারপতির করোনা পজিটিভ ধরা পড়ে।

Releated Posts

নেপাল-ভারত-চিনের মধ্যে অবস্থানকে অর্থনৈতিক শক্তিতে বদলাতে চায় কাঠমান্ডু

নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চিনের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানকে অর্থনৈতিক সুবিধায় পরিণত করতে চায় নেপাল। নেপালের বিদেশমন্ত্রী…

ByByNews Desk Sep 27, 2026

ময়মনসিংহে ভাসমান ড্রামের ভিতর হিন্দু ব্যক্তির দেহ উদ্ধার

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি এলাকায় একটি স্লুইস গেটের কাছে জলে ভাসতে থাকা ড্রামের ভিতর…

ByByNews Desk Sep 26, 2026

বাংলাদেশে শিশুদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ, নিখোঁজ ও হত্যার ঘটনায় আতঙ্ক

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগের মধ্যে শিশুদের হত্যা, নিখোঁজ হওয়া এবং যৌন নির্যাতনের একাধিক…

ByByNews Desk Sep 26, 2026

রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব ভারতের, তীব্র আক্রমণ গাহলটের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্যের জবাবে ভারত পাকিস্তানের সামরিক প্রভাব, সন্ত্রাসবাদ…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top