News Flash

  • Home
  • প্রধান খবর
  • Raut :বিদ্রোহী বিধায়ক পলাতক, বিশ্বাসঘাতক, অসৎ, পদত্যাগ করে নির্বাচনে লড়ুন: মত রাউত-র
Image

Raut :বিদ্রোহী বিধায়ক পলাতক, বিশ্বাসঘাতক, অসৎ, পদত্যাগ করে নির্বাচনে লড়ুন: মত রাউত-র

মুম্বই, ২৬ জুন ( হি. স.) : রবিবার প্রথমবারের মতো বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে কঠোর ভাষা সমালোচনা করলেন শিবসেনার মুখপাত্র তথা রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত। বিদ্রোহী বিধায়কদের পলাতক, অসৎ এবং বিশ্বাসঘাতক বলে অভিহিত করে তিনি তাদের পদত্যাগ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ জানান।

এদিন সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণের বিদ্রোহের উদাহরণ তুলে ধরে বলেন, তিনিও শিবসেনার বিরুদ্ধে বিদ্রোহ করে পদত্যাগ করেছেন। রাউত বলেন, অসমের বন্যায় মৃতদেহগুলি ভাসছে এবং তারা সবাই হোটেলে মজা করছে। তাদের বিরুদ্ধে পুনে ও মুম্বইতে শিব সৈনিকদের বিক্ষোভ চলছে। তিনি আরও বলেন, শিবসেনার একজনই বাবা এবং তিনি হলেন বালাসাহেব ঠাকরে। বিদ্রোহী বিধায়কদের অনেক বাবা হয়েছে। তাই তাদের সকলের বালাসাহেব ঠাকরের নামে ভোট ভিক্ষা করা উচিত নয়। তিনি বলেন, কিছু বিদ্রোহী বিধায়ককে জোর করে গুয়াহাটির হোটেলে রাখা হয়েছে। এই হোটেলের ৪০টি কক্ষে বিধায়কদের রাখা হয়েছে।

Releated Posts

‘দক্ষতা, অধ্যবসায় ও সহমর্মিতা জীবনের বিস্ময়কর শক্তি’: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সোশ্যাল মিডিয়ায় ‘সুভাষিতম’ শিরোনামে একটি ভাবনামূলক বার্তা শেয়ার করে জীবনে…

ByByNews Desk May 4, 2026

বিধানসভা নির্বাচন ফলাফল: তামিলনাড়ু, কেরল, পশ্চিমবঙ্গ, অসম ও পুদুচেরিতে গণনা শুরু

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): তামিলনাড়ু, কেরল, পশ্চিমবঙ্গ, অসম এবং পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোটগণনা সোমবার সকাল থেকে শুরু হয়েছে।…

ByByNews Desk May 4, 2026

বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে সাংবাদিকদের শুভেচ্ছা, গণতন্ত্রে নিরপেক্ষতার গুরুত্বের উপর জোর নেতাদের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে গণতন্ত্রে…

ByByNews Desk May 3, 2026

বিধাননগর গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার

কলকাতা, ৩ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বিধাননগরে একটি গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের…

ByByNews Desk May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top