News Flash

  • Home
  • মুখ্য খবর
  • BJP :ত্রিপুরায় উপনির্বাচনে একটি আসনে সিপিএমের ভোটে কংগ্রেস জয়ী হয়েছে, দাবি বিজেপির
Image

BJP :ত্রিপুরায় উপনির্বাচনে একটি আসনে সিপিএমের ভোটে কংগ্রেস জয়ী হয়েছে, দাবি বিজেপির

আগরতলা, ২৬ জুন (হি. স.) : সিপিএমের ভোটে কংগ্রেস জয়ী হয়েছে। ত্রিপুরায় উপনির্বাচনে কংগ্রেস-সিপিএমের মিতালীর অভিযোগ এনে সুদীপ রায় বর্মণ-কে বিঁধল বিজেপি। আজ উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রদেশ বিজেপি মুখ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে দলের প্রধান মুখপাত্র সুব্রত চক্রবর্তীর অভিযোগ, কংগ্রেস ও সিপিএমের ছায়াজোট উপনির্বাচনে আবারও প্রতিফলিত হয়েছে। সিপিএম পেছনের দরজা দিয়ে ক্ষমতায় ফেরার জন্য কংগ্রেসকে মদত করছে। ২০২৩ বিধানসভা নির্বাচনে মানুষ যোগ্য জবাব দেবেন।

তাঁর পাশে বসেই প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক টিংকু রায়ের সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘ ২৯ বছর পর যুবরাজনগর বামেদের অপশাসন থেকে মুক্ত হয়েছে। চার হাজারের অধিক ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী মলীনা দেবনাথ জয়ী হয়েছেন। তাঁর সাফ কথা, ত্রিপুরার মানুষ উপনির্বাচনে বামেদের প্রত্যাখান করেছেন।

এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা বিশাল ব্যবধানে উপনির্বাচনে জয়ী হয়েছেন। কারণ, ২০১৮ বিধানসভা নির্বাচনে প্রতিশ্রুতি বিজেপি পরিচালিত সরকার পূরণ করে চলেছে। ২০২৩ বিধানসভা নির্বাচনে মানুষের কাছে যাওয়ার আগেই সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে সরকার।

নির্বাচনী ফলাফল পরবর্তী সংঘর্ষের ঘটনায় প্রদেশ বিজেপির প্রধান মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী গত ১৪ জুন সমস্ত দলীয় কার্যকর্তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন, সন্ত্রাস বরদাস্ত করা হবে না। গতকালও আমরা একই বার্তা দলের তরফে সমস্ত কার্যকর্তাদের উদ্দেশ্যে ছড়িয়ে দিয়েছি। কিন্তু, বিরোধীদের তরফে এমন পদক্ষেপ লক্ষ্য করা যায়নি।

তাঁর দাবি, পুর নিগমের কাউন্সিলর শিল্পী সেন ও তাঁর মেয়েকে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা হামলা করেছেন। বিজেপি কার্যকর্তার উপর হামলা হয়েছে। তাতে তিনি গুরুতর আহত হয়েছেন।তাঁর অভিযোগ, কংগ্রেস নেতারা ত্রিপুরার পরিবেশ অশান্ত করে তোলার জন্য উস্কানি দিচ্ছেন। আজকের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ দোষীদের শাস্তির ব্যবস্থা করবে তিনি আশা প্রকাশ করেন। 

Releated Posts

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026

৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি বোলেরো গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top