News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested :ফের জিবি হাসপাতালে মহিলার টাকা ছিতনাই, ধৃত যুবক
Image

Arrested :ফের জিবি হাসপাতালে মহিলার টাকা ছিতনাই, ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫জুন৷৷  জিবি হাসপাতালে মহিলার কাছ থেকে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তাকর্মীদের হাতে ধরা পড়লো এক ছিনতাইকারী৷ তার নাম রজত রায়৷ 

জানা গেছে, জিবি হাসপাতালের মেডিসিন বিভাগের সামনে দাঁড়িয়ে থাকা এক মহিলার কাছ থেকে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে রজত রায়৷ মহিলা চিৎকার করলে বেসরকারি নিরাপত্তা কর্মীরা ওই যুবককে আটক করতে সক্ষম হয়৷ উত্তেজিত জনতা আটক যুবককে উত্তম-মধ্যম দেন৷ বেসরকারি নিরাপত্তাকর্মীরা যুবককে জিবি আউটপোস্ট এর পুলিশের হাতে তুলে দিয়েছেন৷ 

এদিকে আটক যুবক টাকা চুরির কথা অস্বীকার করেছে৷ সে জানায়, অপর এক যুবক নাকি তার হাতে টাকা দিয়ে পালিয়ে গেছে৷ অবশ্য তার এই দাবি  কেউ মেনে নেয়নি৷ জিবি আউটপোস্ট এর পুলিশ তার বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ 

উল্লেখ্য গতকালও জিবি হাসপাতালের আউটডোরের টিকিট কাউন্টারের সামনে থেকে এক মহিলার ৫০০০ টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা৷ জিবি হাসপাতাল একের পর এক এ ধরনের ঘটনা ঘটে চলেছে৷ তাতে দূর-দূরান্ত থেকে চিকিৎসা করাতে আসা রোগী ও তাদের আত্মীয় পরিজন চরম নিরাপত্তাহীনতায় পড়েছেন৷ জিবি হাসপাতাল এর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top