News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২৩ আগস্ট দিল্লি অভিযানের মধ্য দিয়ে তিপরাল্যান্ড দাবি দিবস পালন করবে আইপিএফটি : এন সি দেববর্মা
Image

২৩ আগস্ট দিল্লি অভিযানের মধ্য দিয়ে তিপরাল্যান্ড দাবি দিবস পালন করবে আইপিএফটি : এন সি দেববর্মা

আগরতলা, ২৫ জুন (হি. স.) : তিপরাল্যান্ডের দাবি থেকে সরে আসেনি আইপিএফটি। এবছরও তার ব্যতিক্রম হবে না। আগামী ২৩ আগস্ট তিপরাল্যান্ড দাবি দিবস দিল্লি অভিযানের মধ্য দিয়ে পালিত হবে। আজ সাংবাদিক সম্মেলনে একথা জানালেন আইপিএফটি সুপ্রিমো তথা রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা। এদিন তিনি বলেন, আজ তিপরা মথা থেকে অঘোর দেববর্মা আইপিএফটি দলে যোগদান করেছেন।

এন সি বাবু বলেন, আইপিএফটি ত্রিপুরায় শাসক জোট শরিক দল। কিন্ত, সরকার ও দলের মধ্যে বরাবরই তফাত রয়েছে। মন্ত্রিসভার অংশ ঠিকই আমরা, কিন্ত পৃথকরাজ্যের দাবি এখনো ভুলিনি। তাঁর দাবি, প্রতি বছর আইপিএফটি তিপরাল্যান্ড দাবি দিবস পালন করছে। এবছরও তার ব্যতিক্রম হবে না। তাঁর সাফ কথা, আগামী ২৩ আগস্ট দিল্লি অভিযানের মধ্য দিয়ে তিপরাল্যান্ড দাবি দিবস পালিত হবে।

আজ তিনি দলে বিভাজন তৈরির জন্য প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মেবার কুমার জমাতিয়ার এক হাত নিয়েছেন। তিনি বলেন, ভুলে যাওয়া উচিত নয় মেবার কুমার জমাতিয়া এখনো আইপিএফটির বিধায়ক হিসেবেই পরিচিত। অন্য দলে যোগ দিলে দলত্যাগ বিরোধী আইনে তাঁর বিধায়ক পদ খারিজ হবে। সেক্ষেত্রে তিনি আইপিএফটি ছেড়ে অন্য দলে যোগ দিতেই পারেন। সাথে তিনি যোগ করেন, তিপরা মথায় যোগ দেওয়ার দায়ে বৃষকেতু দেববর্মার বিধায়ক পদ খারিজ করার আবেদন এক বছর হয়েছে বিধানসভার অধ্যক্ষের কাছে জমা দিয়েছি। এখনো তাঁর বিধায়ক পদ বাতিল হল না, তাতে আমাদের কিছুই করার নেই।

এদিন তিনি বলেন, দলের কেন্দ্রীয় কমিটির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে আগামীদিনে বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনা হয়েছে। ওই আলোচনায় দিল্লি অভিযানের সিদ্ধান্ত নিয়েছে আইপিএফটি। সাথে তিনি যোগ করেন, তিপরা মথা থেকে আজ অঘোর দেববর্মা আইপিএফটি-তে যোগ দিয়েছেন। 

Releated Posts

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

রামচন্দ্রঘাটে ৯টি সরকারি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: ত্রিপুরার রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় শিক্ষা ব্যবস্থায় তীব্র প্রশাসনিক সংকটের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

কল্যাণপুরে পুকুর থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ৩ আগস্ট: কল্যাণপুর থানার অধীন দ্বারিকাপুর পঞ্চায়েতের বাগান বাজার চা বাগান এলাকায় একটি পুকুর থেকে এক ব্যক্তির…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top