News Flash

Image

Train Service: শীঘ্ৰই নিউ বঙাইগাঁও-জাগিরোড পরীক্ষামূলক বিশেষ যাত্রী ট্রেন পরিষেবা

গুয়াহাটি-যোরহাট টাউনের মধ্যে একটি দ্বি-সাপ্তাহিক ট্রেন চালাবে এনএফ রেল

গুয়াহাটি, ২৫ জুন (হি.স.) : আগামী এক মাসের জন্য পরীক্ষামূলক ভিত্তিতে জাগিরোড পর্যন্ত ০৫৮০১/০৫৮০২ নিউ বঙাইগাঁও-গুয়াহাটি প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনের পরিষেবা সম্প্রসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফ রেল)। এতে ওই পথে স্বল্পদূরত্বের যাত্রীরা লাভাম্বিত হবেন। অতিরিক্তভাবে, আন্তঃনগর যাত্রীদের সুবিধার্থে এক মাসের জন্য গুয়াহাটি-যোরহাট টাউনের মধ্যে একটি দ্বি-সাপ্তাহিক স্পেশাল ট্রেন ০৫৮৮৮/০৫৮৮৭ চালানোর সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এই খবর দিয়ে জানান, ০৫৮০১ নম্বর (নিউ বঙাইগাঁও-জাগিরোড স্পেশাল) ট্রেনটি নিউ বঙাইগাঁও থেকে ০৪.৫০ ঘণ্টায় রওয়ানা দিয়ে জাগিরোডে পৌঁছবে ১২.০০ ঘণ্টায়। ফেরত যাত্রার সময় ০৫৮০২ নম্বর (জাগিরোড-নিউ বঙাইগাঁও স্পেশাল) ট্রেনটি জাগিরোড থেকে ১৪.৫৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে ২২.১৫ ঘণ্টায় নিউ বঙাইগাঁও পৌঁছবে। এই সম্প্রসারণ আগামী ৪ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত দৈনিক ভিত্তিতে কার্যকর হবে। নিউ বঙাইগাঁও থেকে গুয়াহাটি পর্যন্ত স্পেশাল ট্রেনটির স্টপেজের পাশাপাশি অতিরিক্তভাবে উভয় যাত্রার সময় নারেঙ্গি, পানিখাইতি, ঠাকুরকুচি, পানবাড়ি, ডিগারু, তেতেলিয়া, কামরূপ ক্ষেত্রি ও বরাহুতে স্টপেজ দেবে। নিউ বঙাইগাঁও ও গুয়াহাটির মধ্যে ট্রেনটির সময়সূচি ও স্টপেজ অপরিবর্তিত থাকবে।

তিনি আরও জানান, ০৫৮৮৮ নম্বর (গুয়াহাটি-যোরহাট টাউন স্পেশাল) ট্রেনটি গুয়াহাটি থেকে ০৬.৪৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে যোরহাটে পৌঁছবে ১৪.২৫ ঘণ্টায়। একইভাবে ০৫৮৮৭ নম্বর (যোরহাট টাউন-গুয়াহাটি স্পেশাল) ট্রেনটি যোরহাট টাউন থেকে ১৫.৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে গুয়াহাটিতে ২৩.০০ ঘণ্টায় পৌঁছবে। ট্রেনটি ২৯ জুন থেকে ২৭ জুলাই পর্যন্ত প্রতি বুধ ও শনিবার চলাচল করবে। উভয় পথে যাত্রা করার সময় এই স্পেশাল ট্রেনটি হোজাই, লামডিং, ডিফু, ডিমাপুর, ফারকাটিং ও মরিয়নি স্টেশনে স্টপেজ দেবে। ট্রেনটি যোরহাট টাউন ও গুয়াহাটির মানুষদের জন্য আরও একটি বিকল্পমূলক যাত্রার ব্যবস্থা প্রদান করবে বলে আশা করছেন এনএফ রেলওয়ে কর্তপক্ষ।
সব্যসাচী দে জানান, গুয়াহাটি-যোরহাট টাউন-গুয়াহাটি স্পেশাল ট্রেনে ছয়টি কামরা থাকবে। এর মধ্যে তিনটি এসি চেয়ার কার, একটি ভিস্তাডোম কোচ ও দুটি জেনারেটর কাম লাগেজ ব্রেক ভ্যান থাকবে। এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইট ও এনটিইএস-এর মাধ্যমে, বিভিন্ন খবরের কাগজ এবং উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া যাবে। যাত্রা করার আগে বিশদ বিবরণগুলি যাচাই করার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী।

Releated Posts

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

নাগাল্যান্ডে অভিযান, গ্রেফতার উলফা-আই-এর ৩ জঙ্গি

কোহিমা, ২৫ এপ্রিল(আইএএনএস): নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গিবিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট) (উলফা-আই)-এর তিন…

ByByNews Desk Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top