News Flash

  • Home
  • দিনের খবর
  • ফড়নবিশের সঙ্গে সাক্ষাৎ রামদাসের, বললেন সরকার গঠনের বিষয়ে ভাবছি না আমরা
Image

ফড়নবিশের সঙ্গে সাক্ষাৎ রামদাসের, বললেন সরকার গঠনের বিষয়ে ভাবছি না আমরা

মুম্বই, ২৫ জুন (হি.স.): মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার সভাপতি রামদাস আঠওয়ালে। শনিবার মুম্বইয়ে দেবেন্দ্র ফড়নবিশের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন রামদাস আঠওয়ালে, বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামদাস বলেছেন, মহারাষ্ট্রে সরকার গঠনের বিষয়ে ভাবছি না আমরা। তিনি আরও জানান, দেবেন্দ্র ফড়নবিশ আমাকে বলেছেন শিবসেনার অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়ে আমাদের কিছু বলার নেই।

রামদাস এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডে নিজেরাই নিজেদের মধ্যে থাকা বিবাদ মিটিয়ে ফেলবেন। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।” রামদাস আরও বলেছেন, “আমরা সরকার গঠনের কথা ভাবিনি ও ভাবছি না। সামনে কী হয় তা আমরা দেখব। শরদ পওয়ার, অজিত পওয়ার, উদ্ধব ঠাকরে এবং সঞ্জয় রাউত বলছেন তাঁরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন, এতজন বিধায়ক আপনাদের ছেড়ে দিয়েছেন- শিবসেনার ৩৭ এবং ৭-৮ জন নির্দল-আপনারা কীভাবে তা বলতে পারেন?”

Releated Posts

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026

বাংলায় কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ পরিবারের

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা এলাকায় বাড়ি থেকে ১৩ বছরের এক স্কুলছাত্রীর ঝুলন্ত দেহ…

ByByNews Desk Oct 3, 2026

‘কংগ্রেসকে শক্তিশালী করতে দৃঢ়ভাবে কাজ করব’, নতুন দায়িত্বের পর অজয় রাই

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলেও দলের নির্দেশ মেনে একজন ‘নিষ্ঠাবান সৈনিক’…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top