News Flash

  • Home
  • প্রধান খবর
  • Russia :ভারত অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব পেলে সাহায্যে করবে রাশিয়া, আশ্বাস দিলেন সে দেশের ক্রীড়ামন্ত্রীর
Image

Russia :ভারত অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব পেলে সাহায্যে করবে রাশিয়া, আশ্বাস দিলেন সে দেশের ক্রীড়ামন্ত্রীর

নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.) : ভারতের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক খেলার জগতে কোণঠাসা রাশিয়া । ২০৩৬ সালে ভারত অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব পেলে রাশিয়া সাহায্যে করবে বলে আশ্বাস দিলেন সে দেশের ক্রীড়ামন্ত্রী ওলেগ ম্যাটিটসিন। ভারতের তরফে এখনও সরকারি ভাবে কোনও আবেদন না করা হলেও ভারতীয় অলিম্পিক্স সংস্থা সূত্রে খবর, ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করতে আগ্রহী তারা। সেখানে তারা পাশে পেয়েছে রাশিয়াকে।

ডোপিং কেলেঙ্কারি, ইউক্রেনে আক্রমণের মতো একাধিক কারণে অলিম্পিক্স-সহ বেশ কয়েকটি প্রতিযোগিতা থেকে নির্বাসিত হয়েছে রাশিয়া। সে দেশের প্রতিযোগীরা অংশ নিতে পারলেও রাশিয়ার পতাকা ব্যবহার করতে পারবেন না। এর আগে ২০৩৬ সালে অলিম্পিক্সের আয়োজন করার ইচ্ছাপ্রকাশ করেছিল ভ্লাদিমির পুতিনের দেশ। আম্তর্জাতিক অলিম্পিক্স কমিটি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। এই অবস্থায় ২০৩৬ সালে ভারত অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব পেলে রাশিয়া সাহায্যে করবে বলে আশ্বাস দিলেন সে দেশের ক্রীড়ামন্ত্রী ওলেগ ম্যাটিটসিন।

ভারত সফরে এসেছেন ম্যাটিটসিন। নয়াদিল্লিতে বসে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘যদি ভারত অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব পায়, তা হলে আমরা সাহায্য করতে রাজি। আশা করছি আমাদের অভিজ্ঞতা ভারতের কাজে লাগবে। আগেও আমরা এই কাজ করেছি। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভাল। তাই ভারতকে সাহায্য করতে আমাদের কোনও সমস্যা নেই।’’ শুধু অলিম্পিক্স নয়, ভারতীয় ফুটবল দলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাবও দিয়েছেন ম্যাটিটসিন। ভারত চাইলে দু’দেশের মধ্যে খেলা হবে। নয়াদিল্লিতে এসে ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা করেছেন ম্যাটিটসিন। ক্রীড়া মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভারতে খেলার উন্নতিতে কী ভাবে রাশিয়া সাহায্য করতে পারে, সেই বিষয়ে দু’দেশের মধ্যে আলোচনা হয়েছে। প্রশিক্ষণে কী ভাবে আরও উন্নত প্রযুক্তির সাহায্য নেওয়া যেতে পারে সেই বিষয়ে সাহায্য করার প্রস্তাব দিয়েছে রাশিয়া।

এর আগে ২০২৪ ও ২০৩২ সালের অলিম্পিক্স আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছিল ভারত। কিন্তু সরকারি ভাবে আবেদন করেনি তারা। ২০২৪ সালে প্যারিস, ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস ও ২০৩২ সালে ব্রিসবেনে হবে অলিম্পিক্স। ২০৩৬ সালে আয়োজনের আবেদন করতে পারে ভারত। গুজরাতের আমদাবাদের মোতেরা স্টেডিয়ামকে কেন্দ্র করে এই প্রতিযোগিতা আয়োজনের স্বপ্ন দেখছে ভারত। সেই স্বপ্নপূরণে তারা পাশে পেয়েছে রাশিয়াকে।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top