News Flash

  • Home
  • প্রধান খবর
  • সোনিয়া, মমতা এবং পাওয়ারের সমর্থন চেয়েছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু
Image

সোনিয়া, মমতা এবং পাওয়ারের সমর্থন চেয়েছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ২৪ জুন ( হি. স.) : ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) প্রার্থী দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) সভাপতি শরদ পাওয়ারের সমর্থন চেয়েছেন।

সূত্রের খবর, মুর্মু সোনিয়া, মমতা এবং পাওয়ার-র কাছে তাদের দলের সমর্থন চেয়েছেন। তিনি তিন নেতাকে রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থন জানানোর আহ্বান জানান। প্রসঙ্গত, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং এনসিপি সহ বিভিন্ন দল বিরোধী পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে প্রার্থী ঘোষণা করেছে।
সূত্রের খবর, মুর্মু-র সঙ্গে ফোনে কথোপকথনে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু আজ মনোনয়ন জমা দেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রী ও এনডিএ-র সাংসদদের প্রবীন নেতারা।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top