News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা : তিনদিন পর ইঞ্জিনিয়ার পড়ুয়া যুবকের মৃতদেহ উদ্ধার
Image

ত্রিপুরা : তিনদিন পর ইঞ্জিনিয়ার পড়ুয়া যুবকের মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২৪ জুন (হি. স.) : নিখোঁজ হওয়ার তিনদিন পর নদী থেকে ভেসে উঠলো ইঞ্জিনিয়ারিং পড়ুয়া  এক যুবকের মৃতদেহ। ত্রিপুরায় সিপাহিজলা জেলায় সোনামুড়া হাসপাতাল চৌমুহনী এলাকার বাসিন্দা আবির লাল ধর তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। আজ তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে।

বুধবার সন্ধ্যা থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন। সোনামুড়ায় গোমতী নদীর পাশ থেকে তার জুতো এবং মোবাইল ফোন উদ্ধার হয়েছিল সেদিনই। নিখোঁজ যুবকের কোনো হদিস না পেয়ে খবর দেওয়া হয়েছিল দমকল কর্মীদের। এনডিআরএফ বাহিনীর সদস্যরা বুধবার থেকেই তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।

কিন্তু শুক্রবার দুপুর ১২ টা নাগাদ সোনামুড়া গোমতী নদীর জলে তাঁর মৃতদেহ ভেসে ওঠে। এদিকে স্থানীয়দের অভিমত, পারিবারিক অশান্তির জেরে সে আত্মহত্যা করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তবে খুন, আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা নিয়ে সন্দেহ রয়েছে জনমনে।

সন্তানের মৃতদেহ উদ্ধারের খবরে তাঁর বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top