News Flash

  • Home
  • প্রধান খবর
  • Arvind Kejriwal: দেশ ও তরুণ প্রজন্মের জন্য ক্ষতিকর অগ্নিপথ যোজনা : অরবিন্দ কেজরিওয়াল
Image

Arvind Kejriwal: দেশ ও তরুণ প্রজন্মের জন্য ক্ষতিকর অগ্নিপথ যোজনা : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.): কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে সুর চড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালের কথায়, দেশ ও তরুণ প্রজন্মের জন্য ক্ষতিকর অগ্নিপথ যোজনা। শুক্রবার দিল্লি সরকারের ‘মিশন এক্সিলেন্স স্কিম’-এর অধীনে ক্রীড়াবিদদের অভিনন্দন জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই অনুষ্ঠানের ফাঁকে কেজরিওয়াল অগ্নিপথ নিয়োগ প্রসঙ্গে বলেছেন, “অগ্নিপথ যোজনা দেশ ও তরুণ প্রজন্মের জন্য ক্ষতিকর। ৪ বছর পর তাঁদের প্রাক্তন সেনা বলা হবে, পেনশন পাবেন না।”

অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন, “প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্পের ফলে সেনাবাহিনীর লড়াই করার ক্ষমতায় প্রভাব পড়বে। এতে দেশের ক্ষতি হবে। কেন্দ্রীয় সরকারের উচিত প্রকল্পটি পর্যালোচনা করা।” কেজরিওয়াল এদিন আরও বলেছেন, “৪ বছরের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ পাওয়া সৈনিককে যদি সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয় তাহলে আখেরে দেশেরই ক্ষতি হবে।”

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top