News Flash

  • Home
  • ত্রিপুরা
  • TMC :ত্রিপুরায় উপনির্বাচনে পুলিং এজেন্ট দিতে ব্যর্থ তৃণমূল কংগ্রেস, তবুও বিজেপির বিকল্প দাবি
Image

TMC :ত্রিপুরায় উপনির্বাচনে পুলিং এজেন্ট দিতে ব্যর্থ তৃণমূল কংগ্রেস, তবুও বিজেপির বিকল্প দাবি

আগরতলা, ২৩ জুন (হি. স.) ত্রিপুরায় চারটি আসনে উপনির্বাচনে পাঁচ শতাংশ বুথেও পুলিং এজেন্ট দিতে ব্যর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। অথচ, রাজ্যে বিজেপির বিকল্প হিসেবে নিজেদের দাবি করছে। আজ সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের রাজ্য প্রভারী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ত্রিপুরার জনগণ আগরতলা পুর নিগম নির্বাচনের পুনঃপ্রবর্তন দেখেছে আজ। কারণ, উপনির্বাচনেও বিজেপি ভোটারদের ভোট দিতে দেয়নি। তাতে, বিজেপি নিজের কফিনে চূড়ান্ত পেরেক পুঁতে দিয়েছে। এটাই বিজেপির শুরুর শেষ, কারণ ত্রিপুরায় তৃণমূল বিকল্প হিসেবে নিজেকে প্রমাণ করেছে।

তাঁর কথায়, ফলাফল যাই হোক, আমরা জনগণের পাশে থাকব। ত্রিপুরার জনগণকে তাঁদের গণতান্ত্রিক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া এবং ত্রিপুরাকে উন্নয়নের পথে নেওয়া পর্যন্ত তাদের সেবা করা আমাদের কর্তব্য।

তাঁর দাবি, আমরা একাধিক কর্তৃপক্ষের কাছে হিংসা ও হয়রানির বিভিন্ন ঘটনার বিরুদ্ধে ১৪৪টি অভিযোগ নথিভুক্ত করেছি। যদি প্রয়োজন হয়, আমরা আইনগতভাবে এটি গ্রহণ করতে পারি। তাঁর বক্তব্য, ত্রিপুরায় শাসক দল জোর দিয়ে করে ২০২৩ সালের নির্বাচনের আগে ত্রিপুরার উপনির্বাচন “সেমি-ফাইনাল”। তাহলে আমরা তাদের বিশ্লেষণের সঙ্গে একমত। কারণ এবার জনগণ তাঁদের ভোটের অধিকারের জন্য লড়াই করেছেন। এটাই প্রমাণ করে, ২০২৩ বিধানসভা নির্বাচনের সময় বিজেপি কী পরিমাণ চাপে থাকবে এবং তৃণমূল সর্বশক্তি দিয়ে লড়াই করবে। 

Releated Posts

বিরোধীরা ১০টি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানালেও গুরুত্ব দেয়নি কমিশন: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণকে ঘিরে অনিয়ম ও বুথ দখলের অভিযোগ তুলে প্রায় ১০টি…

ByByNews Desk Sep 29, 2026

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা রক্ষার দাবিতে বিশ্রামগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ

বিশ্রামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর: সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্রামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি…

ByByNews Desk Sep 29, 2026

সোনামুড়ায় সাড়ে ২৪ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার, আটক যুবক

সোনামুড়া, ২৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ, কাস্টমস ও পুলিশের যৌথ অভিযানে সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকা থেকে…

ByByNews Desk Sep 29, 2026

ওয়ারেংবাড়িতে গুলিবিদ্ধ মথার প্রার্থীকে দেখতে জিবিতে সিইএম রুনিয়েল দেববর্মা

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন গোমতী জেলার ওয়াড়ংবাড়িতে গুলিবিদ্ধ ও আহত তিপরা…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top