News Flash

  • Home
  • খেলা
  • Cricket :শান্তিরবাজারে স্কুল ক্রিকেট, ফের শুরু নিয়ে দুশ্চিন্তা চরমে
Image

Cricket :শান্তিরবাজারে স্কুল ক্রিকেট, ফের শুরু নিয়ে দুশ্চিন্তা চরমে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুন।। ক্রমাগত বৃষ্টিতে মাঠের বেহাল অবস্থা। ফলে স্থগিত হওয়া স্কুল ক্রিকেট আদৌ কবে শুরু হবে তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। মঙ্গলবারের পর বুধবার সকালেও বৃষ্টি না হওয়ায় দ্রুত আসর শুরু করার চিন্তাভাবনা শুরু করেছিলেন মহকুমা ক্রিকেট সংস্থার কর্তারা। কিন্তু বিকেলে আকাশের গুমরা মুখ দেখে আবারও দুশ্চিন্তায় পড়ে গেলেন কর্তারা। জানা গেছে, ক্রমাগত বৃষ্টিতে মাঠের অবস্থা খুবই খারাপ। কমকরে দুদিন রৌদ্র উঠলেই মাঠ কেলার উপযুক্ত হয় উঠবে। সেই দিকেই তাকিয়ে আছেন কর্তারা। প্রসঙ্গত:‌ ১৬ জুন থেকে শুরু হয়েছিলো আসর। ৪ দলীয় আসর হবে ডাবল লিগ ভিত্তিতে। উদ্বোধনী দিনে বৃষ্টির জন্য ওভার কমিয়ে ১৫ করা হয়েছিলো। তাতে জয় পেয়েছিলো বাইখোরা স্কুল। এরপর থেকেই বৃষ্টির জন্য আর খেলা চালানো সম্ভব হচ্ছিল না, পরিত্যক্ত হয়েছিলো ৩ টি ম্যাচ। অবশেষে আসর স্থগিত রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন মহকুমা ক্রিকেট সংস্থা।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top